হয়ে গেল পাকা কথা! কোয়েলের কন্যাকেই ছেলের বউ বানাবে শুভশ্রী! কি মত কোয়েলের?

টলিউডের (Tollywood) দুই সুন্দরী অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick) এবং শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। দীর্ঘ কয়েক বছর ধরে দর্শকের মন জয় করে আসছেন দুজনেই। যদিও কোয়েল শুভশ্রীর থেকে অনেকটা সিনিয়র তবু ভালোবাসা দিক থেকে কিন্তু দর্শকের কাছে কেউই কম যায় না। দুজনেই দর্শকের কাছে ভীষণ প্রিয় এবং ভালোবাসার।
এবারে তাদের মধ্যে শুরু হতে চলেছে নতুন সম্পর্ক। সেই নিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আমার প্রত্যেকেই জানি কোয়েল এবং শুভশ্রীর মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে বেশ জমে ওঠে তাদের গল্প। একসঙ্গে কোনো ছবিতে এখনো দেখা যায়নি দুজনকে। তবে দর্শকেরা আবদার করেন দুজনকে যাতে একসঙ্গে কোনো ছবিতে দেখতে পান তারা। আসলে দুজনেই নায়িকা, তাই কোন ছবিতে তাদের একসঙ্গে কাস্ট করতে গেলে সেই ছবি বাজেট অনেকটাই বেড়ে যাবে।
তাদের কোনদিন একসঙ্গে কোন ছবিতে কাজ করতে দেখা যাবে কিনা সেই নিয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে এবারে এই বন্ধুত্বের সম্পর্ককেই নতুন নাম দিতে চাইছে শুভশ্রী। সকলেই নিশ্চই শুনেছেন কিছুদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারে সরাসরি কোয়েল মল্লিকের মেয়েকে চেয়ে বসলেন শুভশ্রী।
হ্যাঁ এবারে কোয়েলের মেয়েকে সরাসরি চাইলেন শুভশ্রী নিজের ছেলে ইউভানের জন্য। যেহেতু কোয়েলের কন্যার থেকে ইউভান অনেকটাই বড় তাই জন্য নিজে কোয়েলের মেয়েকে পুত্রবধূ করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শুভশ্রী। আর এই খবর জানতে পেরে দর্শকরা তো ভীষণ খুশি। এমন একটা বিষয় হলে মন্দ হয় না। অনেকেই তো শুভশ্রীর এই ইচ্ছেকে সমর্থন করেছেন।
আরও পড়ুনঃ গা ছমছমে ভৌতিক গল্পে বাংলার মিষ্টি নায়িকা! আসছে “আমি ডাকিনী”! থাকছেন জনপ্রিয় নায়ক!
যদিও ভবিষ্যতে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ ইউভান এবং কোয়েলের কন্যা সন্তান দুজনেই এখনো খুবই ছোট। তারা ভবিষ্যতে কোন দিকে এগোবে তাদের ইচ্ছা অনিচ্ছা সবকিছুই নির্ভর করছে। সম্প্রতি ইউভানও বড় দাদা হয়েছে। শুভশ্রী রাজের জীবনে এসেছে ছোট্ট ইয়ালিনি।

