গা ছমছমে ভৌতিক গল্পে বাংলার মিষ্টি নায়িকা! আসছে “আমি ডাকিনী”! থাকছেন জনপ্রিয় নায়ক!

মেগা ধারাবাহিকের (Serial) তালিকায় যোগ হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। নতুন ধারাবাহিকের হাত ধরে এমন অনেক নতুন অভিনেতা অভিনেত্রী অভিনয় জগতে আসেন। তেমনি অনেক নতুন জুটিও তৈরি হয় এই নতুন ধারাবাহিকের হাত ধরে। আর সেই ধারাবাহিক এবং জুটি গুলোকে দেখতে বেশ পছন্দ করেন দর্শক। বাংলা হিন্দি সব চ্যানেলেই একের পর এক নতুন ধারাবাহিক আসছে। যার জন্য বাড়ছে প্রতিযোগিতা।
যেমন জি বাংলা, স্টার জলসার পর্দায় কিছুদিন আগে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আগামী দিনের আরও নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা রয়েছে। বিভিন্ন জনপ্রিয় প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আসছে এই জনপ্রিয় ধারাবাহিকগুলি। দর্শকেরা যার জন্য ভীষণ উত্তেজিত হয়ে রয়েছেন।
তেমনি খুব শীঘ্রই আসছে আরো একটি নতুন ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। অনেকদিন পরে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে। একটি ভৌতিক গল্প নিয়ে তৈরি হবে ধারাবাহিকটি। সেই ধারাবাহিকের নায়িকা চরিত্রে থাকছে সকলের প্রিয় অভিনেত্রী।
নতুন সেই ধারাবাহিকটি আসছে হিন্দি টেলিভিশনের পর্দায়। কয়েকদিন আগেই জানা গিয়েছিল সনি লাইভ চ্যানেলে শুরু হতে চলেছে নতুন একটি ধারাবাহিক। ওই ভৌতিক ধারাবাহিককে নায়িকা চরিত্রে থাকবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে তৃণার বিপরীতে।
কোন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তৃনা? ওই অভিনেতা হিন্দি টেলিভিশন জগতে ব্যাপক জনপ্রিয়। এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন। তৃণার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা রোহিত চন্দেল। অবশেষে অদ্রিজা, দেবচন্দ্রিমার পর হিন্দি ধারাবাহিক জগতে ডেবিউ করতে চলেছে তৃণা। তৃণার নতুন ধারাবাহিকের নাম আমি ডাকিনী।
আরও পড়ুনঃ শত চেষ্টার পরেও হলো না শেষ রক্ষা! অভিনেত্রীর কোল খালি করে বিদায় নিল ছোট্ট শিশু!

