আবার একবার জনপ্রিয় ধারাবাহিকদের পিছনে সেরা হল পঞ্চমী! কোন স্থানে রয়েছে পঞ্চমী? বেঙ্গল টপারের মুকুট কার মাথায়? বিরাট পরিবর্তন টিআরপি তালিকায়

প্রত্যেক বৃহস্পতিবারের মতো এই সপ্তাহেও বেরিয়ে গেল বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। আর সকলকে চমকে দিয়ে আরো একবার প্রথম সারিতে উঠে এলো বাংলা টেলিভিশনের নতুন একটি ধারাবাহিক। প্রথমত নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকায় বেশ রদবদল দেখা যাচ্ছে। আর হবে নাই বা কেন! নতুন বছরের সাথে সাথে বাংলা টেলিভিশনের প্রথম সারির চ্যানেল গুলিতে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক।
আর তাদের প্রত্যেকটাই নিয়ে এসেছে আলাদা আলাদা গল্প। যার জন্য দর্শকরাও সেগুলি দেখতে পছন্দ করছে। আর তেমন করেই একটি ধারাবাহিক হলো স্টার জলসার ‘পঞ্চমী’। যেটি প্রথম থেকে দেখা গেছে একটি অতি অলৌকিক গল্প নিয়ে গড়ে উঠেছে। নাগ দেবতা এবং তার অলৌকিক শক্তি নিয়েই এই কাহিনী । আর এই সপ্তাহে টিআরপি তালিকায় দেখা গেল পুরনো জনপ্রিয় ধারাবাহিকদের পিছিয়ে ফেলে পঞ্চমী উঠে এলো সেরা পাঁচের তালিকায়।
প্রসঙ্গত আরো একবার প্রত্যেকটি ধারাবাহিককে পিছনে ফেলে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকটি নতুন বছর পড়ার সাথে সাথে প্রায় প্রতিটি সপ্তাহতেই বেঙ্গল টপারের তকমা, নিজের কাছে রেখেছে। এরপরে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।
তৃতীয় স্থানে দেখা যাচ্ছে জি বাংলার আরও একটি ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। এবং চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার দুটো ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এবং ‘গৌরী এলো’। তবে এই চারটি স্থানকে সেভাবে পরিবর্তন হতে দেখা যায়নি বেশ কয়েক সপ্তাহ ধরে।তবে পঞ্চম স্থানে উঠে এসেছে স্টার জলসার ‘পঞ্চমী’ যেটা দেখে রীতিমতো খুশি হয়ে গেছে ভক্তরা।
শুরুর প্রথম দিকে টিআরপি তালিকায় খুব ভালো ফল করতে দেখা গিয়েছিল এই অতি অলৌকিক গল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা ধারাবাহিক পঞ্চমীকে। তবে তারপরে তার টিআরপি পয়েন্ট অনেকটাই কমে যায়। আর এই সপ্তাহে দেখা গেল সেরা ৫ এর তালিকায় উঠে এসেছে পঞ্চমী। তাই বোঝাই যাচ্ছে কিঞ্জল এবং পঞ্চমীর জুটি দর্শকদের মনে রীতিমতো জায়গা করতে শুরু করেছে।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগে ছোঁয়া ৮.৫
২য় •• জগদ্ধাত্রী ৭.৯
৩য় •• খেলনা বাড়ি ৭.৩
৪র্থ •• গৌরী এলো / নিম ফুলের মধু ৭.১
৫ম •• পঞ্চমী ৬.৬

