এই ইন্ডাস্ট্রির বন্ধুরাই বলত ‘কাঞ্চনের মা’ল’! ‘এখন নিজের স্ত্রীর…’, অভিনেত্রীকে নোংরা ইঙ্গিত! কাদের বিরুদ্ধে অভিযোগ শ্রীময়ীর?

কাজের জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বরাবরই বেশি আলোচনায় থাকেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর ২০২৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও এই সম্পর্কের পথ মোটেই মসৃণ ছিল না। কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর প্রথমে রেজিস্ট্রি এবং পরে সামাজিকভাবে বিয়ে করেন তাঁরা। এই সম্পর্ক ঘিরে শুরু থেকেই নানা গুঞ্জন, কটাক্ষ আর সমালোচনার মুখে পড়তে হয়েছে শ্রীময়ীকে।
সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী অকপটে জানান, কাঞ্চনের ইন্ডাস্ট্রির কিছু বন্ধু তাঁকে প্রকাশ্যেই অসম্মান করতেন। তাঁর কথায়, কাঞ্চনের সঙ্গে কোথাও গেলেই তাঁকে ‘কাঞ্চনের মাল’ বলে সম্বোধন করা হতো। শুনতে খারাপ লাগলেও এমন মন্তব্য তাঁকে সহ্য করতে হয়েছে বারবার। শ্রীময়ীর মতে, এই মন্তব্যগুলি এসেছিল কাঞ্চনের খুব কাছের বন্ধুদের থেকেই, যাঁরা আজ আবার নিজেদের স্ত্রী বা বান্ধবীদের হয়ে প্রতিবাদের কথা বলছেন।
শ্রীময়ী আরও বলেন, একাধিক পার্টিতে তাঁকে এমন কথাও শুনতে হয়েছে যে, ‘আর কটা কাঞ্চনদা’। অভিনেত্রী প্রশ্ন তোলেন, একজন পুরুষকে নিয়ে রসিকতা আর একজন মহিলাকে নিয়ে এই ধরনের মন্তব্য কি এক জিনিস। তাঁর মতে, কোনও মেয়েকে এভাবে বিচার করা বা ছোট করা মানসিকতারই পরিচয়। সময় বদলালেও মনোভাব বদলায়নি অনেকের, আর সেটাই তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।
স্ত্রীর এই অভিজ্ঞতার প্রসঙ্গ ধরেই কাঞ্চন মল্লিকও নিজের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, একদিন তিনি এমন একটি বই লিখতে চান যেখানে সব সত্যি কথা থাকবে এবং সেই বই তাঁর মৃত্যুর পর প্রকাশ পাবে। কাঞ্চনের বক্তব্য, অন্যকে বিচার করার আগে নিজের দিকে তাকানো উচিত। বাংলা প্রবাদ উদ্ধৃত করে তিনি বলেন, অন্যের দিকে আঙুল তুললে চারটে আঙুল নিজের দিকেই থাকে।
আরও পড়ুনঃ ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের জীবনও নেগেটিভিতে ভরে যায়…’ সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন সায়ক চক্রবর্তী!
এই সাক্ষাৎকারেই শ্রীময়ী জানান, তাঁদের সম্পর্কের শুরুতে তাঁর নিজের পরিবারও এই সম্পর্ক মেনে নিতে পারেনি। এমনকি তাঁর মা পর্যন্ত তাঁকে বলেছিলেন, কারও সংসার ভাঙার জন্য ভগবান তাঁকে ক্ষমা করবেন না। অন্যদিকে কাঞ্চনের দাবি, পিঙ্কির সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই দাম্পত্যে সমস্যা শুরু হয় এবং জীবনের কঠিন সময়ে তিনি একেবারেই একা হয়ে পড়েছিলেন। সেই সময় পাশে ছিলেন শ্রীময়ীই। এই সব অভিজ্ঞতার ভেতর দিয়েই আজকের কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক গড়ে উঠেছে।

