কোথায় হারিয়ে গেলেন ‘ভানুমতির খেল’ ধারাবাহিকের শ্রেয়সী রায়? কেন টেলিভিশনের পর্দায় দেখা যায় না তাঁকে? বর্তমানে কী করছেন তিনি?

‘ভানুমতির খেল’ সিরিয়াল (serial) এক সময়ে বাংলা বিনোদন দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল। ম্যাজিশিয়ানের গল্প নিয়ে গড়ে ওঠা জি বাংলার এই সিরিয়ালের চরিত্র ‘ভানুমতী’ সেই সময় বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিল। কিন্তু, সেই সময়ের শ্রেয়সী (Sreyeshi Roy) ওরফে ভানুমতী আজ একেবারে টলিউড জগতে নিশ্চিহ্ন। হারিয়ে গিয়েছে হাজারো মুখের ভিড়ে, কিন্তু কেন?
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী শ্রেয়সী রায়’কে। প্রসঙ্গত বলা যায় এই ধারাবাহিকের দুই নায়ক-নায়িকাই ছিলেন নবাগত। প্রথম সিরিয়ালের হাত ধরেই প্রবলভাবে জনপ্রিয়তা লাভ করে শ্রেয়সী ও রুবেল।
ভানুমতির খেল একটা সময় শেষ হয়ে রুবেলকে আরো ভিন্ন ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় দেখা গেল শ্রেয়শী নিজেকে এইসব কিছুর থেকে দূরে রেখে ছিল। তবে, এই ধারাবাহিকের পর দুই বছরের বিরতি দিয়ে ফের ছোটো পর্দায় দেখা যায় অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ “যীশু একটা গাধা, আর প্রসেনজিৎ ধূর্ত শেয়াল”- সর্বসমক্ষে বিস্ফোরক রচনা ব্যানার্জি! কেনো এমন বললেন অভিনেত্রী?
শ্রেয়সীকে মাঝে সান বাংলার সাথী এবং আকাশ আট-এর ‘রান রনি রান’ সিরিয়ালে দেখা গেছে। তবে, তাঁর প্রথম সিরিয়ালের জনপ্রিয়তাকে আজ অবধি আর কোনো ধারাবাহিকের পরিচিতি টেক্কা দিতে পারেনি। কিছুদিন আগে শোনা যাচ্ছিল জগদ্ধাত্রী সিরিয়ালে দেখা যেতে চলেছে সকলের প্রিয় ভানুমতিকে। কিন্তু পরবর্তীকালে চ্যানেলের সিদ্ধান্তে তাকে আর নেওয়া হয়নি।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখলে বোঝা যাবে বর্তমানে তিনি নিজের মতন করে দিন যাপন করছেন। টেলিভিশন জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। শ্রেয়সীর ফলোয়ার রয়েছে লাখের উপরে। কিন্তু অনেক অনেকের মনে একটাই প্রশ্ন ফের কবে পর্দায় দেখা যাবে সকলের প্রিয় ভানুমতির অর্থাৎ শ্রেয়সীকে?

