বাঙালির আবেগ প্রিয় “ফেলুদা”র ৯০-এ পদার্পণ! ফের নাট্যমঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়!

আজ বাংলার বর্ষীয়ান অভিনেতা তথা বাঙালির গর্ব সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra chattopadhyay) ৯০তম শুভ জন্মদিন। এই বিশেষ দিনে কিংবদন্তি অভিনেতাকে বিশেষ সম্মান জানানো হচ্ছে। ৯০ তম জন্মদিনটি বেশ স্মরণীয় হয়ে থাকবে রবিবার অ্যাকাডেমিতে আয়োজিত ‘সৌমিত্র উৎসব’-এ। বিশেষভাবে আয়োজন করা হয়েছে উৎসবের। তবে অভিনেতা কোনও দিন নিজের জন্মদিন নিয়ে আড়ম্বর পছন্দ করতেন না একেবারে। বরং ওই দিনটি উৎসর্গ করতেন কবিতা লিখে এবং নানান ব্যস্ততার মধ্যে। কখনও নতুন কোনও নাটকের মহড়ায় থাকতেন আবার কখনও ব্যস্ত থাকতেন সাহিত্যের পাতায়।
অভিনেতার কন্যা পৌলমী চট্টোপাধ্যায় (বসু) তাঁর পিতার ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন বেশি। তাই বাবার এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে তিনি মঞ্চে ফিরিয়ে আনছেন আশির দশকের একটি দমফাটা হাসির নাটক ‘চন্দনপুরের চোর’। এই বিষয়ে পৌলমী বলেছেন, ‘আশির দশকে বাবার এই নাটকটি শুধু কলকাতা নয়, বাংলা জুড়ে আলোড়ন তুলেছিল মানুষের মনে। নাটকটি ফের মঞ্চে আনলাম বাবার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি হিসেবে।’
বিলু দত্তের সহযোগিতায় ও ‘শ্যামবাজার মুখোমুখি’ নাট্যদলের উদ্যোগে এই নাটকটিতে অভিনয় করছেন শঙ্কর চক্রবর্তী, ন্যান্সি, বিশ্বজিৎ সরকার, অরিন্দম চট্টোপাধ্যায়, মানস মুখোপাধ্যায়, সপ্তর্ষি ভৌমিক, সুব্রত সমাজদার, সুচন্দ্রা ভট্টাচার্য, সুতপা অধিকারী, অরিজিৎ ঘোষ। নাটকটি নিয়ে অনেক পরিকল্পনা থাকছে। হাসির নাটক মঞ্চস্থ করার বিশেষ কারণ হল, যাতে সবাই এই দিনে হাসি খুশি থাকেন।
তাছাড়াও রবিবারের উৎসবে থাকছে রূপম ইসলামের দু’টি গান। পরে থাকছে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের একটি সংকলন ‘একটি শ্রুতি, সংলাপ, বিহঙ্গ’। যা সাজানো হয়েছে সৌমিত্রর তিনটি নাটক ‘নীলকণ্ঠ’, ‘রাজকুমার’ ও ‘নামজীবন’-এর অংশবিশেষ দিয়ে। এ দিকে জন্মদিনের আগেই অবশ্য সৌমিত্রর আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়েছে। অ্যাকাডেমির সেন্ট্রাল গ্যালারিতে।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনায় পু’ড়ে গিয়েছে মুখ! অসহ্য য’ন্ত্রণা সহ্য করে ফের অভিনয় জগতে মৈত্রেয়ী মিত্র!
এই বিশেষ দিনটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ ও শ্রদ্ধা জানাতে মুম্বই থেকে আসার কথা ছিল বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এ সৌমিত্র-শর্মিলার জুটি আজও অসংখ্য মানুষ মনে রেখেছেন। সৌমিত্রকে নিয়ে স্মারক বক্তৃতাও দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে শেষ মুহূর্তে শর্মিলা ঠাকুরের কলকাতায় আসার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। আমরা সকলেই জানি অভিনেত্রীর পুত্র সাইফ আলী খানের উপর হামলাকারীর দল হামলা করেছিল। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলি খান। সেই জন্য কলকাতায় আসার ও বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকার কর্মসূচি বাতিল করেছেন শর্মিলা ঠাকুর।

