দেশে ফিরেই ভয়াবহ দু’র্ঘটনার কবলে সৌরভ কন্যা! বেপরোয়া বাসের ধাক্কায় ঘটলো ভয়ংকর কান্ড! কেমন আছেন সানা?

বছর শুরুতেই বড় দুর্ঘটনার মুখে পড়ল তো জনপ্রিয় ক্রিকেটের (Famous Cricketer) পরিবার। বছরের শুরুতেই এমন একটা খবর সামনে আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। দুর্ঘটনার কবলে পড়লেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) কন্যা সানা গাঙ্গুলী (Sana Ganguly)। শুক্রবার সন্ধ্যায় বেহালার চৌরাস্তার কাছে সানার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
পরিবার সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে, সানা বসেছিলেন গাড়িচালকের পাশের আসনে। সেই সময়ই একটি বাস রেষারেষি করতে গিয়ে ধাক্কা মারে সানার গাড়িতে। গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। তবে অল্পের জন্য বেঁচে যায় সানা।
চালকের তৎপরতায় গাড়িটি কোনও মতে দাঁড়িয়ে যায়। সানার অল্পবিস্তর চোট লেগেছে। ঘটনাস্থলে আসে পুলিশ। ওই বাসচালককে পাকড়াও করা হয়েছে। অভিযোগ, বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল চালক। দুর্ঘটনার অভিঘাতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন সানা। তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারাই বাড়িতে পৌঁছে দেয় সানাকে। ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।
ডায়মন্ড হারবার রোডের উপরে দুটি বাস রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সানার গাড়িতে। গাড়িটি এমনভাবে ধাক্কা মারে যে একটু জন্য উল্টে যেতে পারতো, কিন্তু চালকের জন্য এই যাত্রায় রক্ষা পায়। বছরের শুরুতেই এত বড় দুর্ঘটনার কবলে পড়ায় সকলেই বেশ চিন্তিত হয়ে পড়ে।
আরও পড়ুনঃ আনন্দীর জীবনে বিরাট ঝড়! গ্রাস করলো অতীতের অন্ধকার! ফিরে এলো পুরোনো শ’ত্রু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
উল্লেখ্য বর্তমানে সানা কর্মসূত্রে লন্ডনে থাকেন। সেখানেই চাকরি করেন তিনি। সম্প্রতি তিনি কলকাতায় ফিরেছেন পারিবারিক অনুষ্ঠানে যোগদান দিতে। কারণ, সৌরভ গাঙ্গুলীর বড় দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়ে স্নেহার বাগদান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বাড়ি ফিরেছেন সানা। এতদিন পর বাড়ি ফিরেই দুর্ঘটনার কবলে সৌরভ কন্যা।

