আনন্দীর জীবনে বিরাট ঝড়! গ্রাস করলো অতীতের অন্ধকার! ফিরে এলো পুরোনো শ’ত্রু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আনন্দী পরের দিন নার্সিংহোমে গিয়ে তিতিরকে বড়দিনের উপহার দিয়ে আসে। এদিকে তিতির তো আদিকে নিয়ে ডিনারে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু আনন্দী জানিয়ে দেয় আদি আজ রাতে তাদের নিয়ে রেস্টুরেন্টে যাবে ডিনার করতে। চৈতি এবং অয়ন্তিকা যেতে পারে না সুপায়নের নার্সিংহোমে কাজ থাকার জন্য।

আনন্দী আজকের পর্ব ৪ জানুয়ারি (Anondi Today Episode 4 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদির সাথে ডিনারে যেতে না পারায় নার্সিংহোমে বসে থাকে তিতির। নন্দিনী এসে তিতিরকে আবারো ভুলভাল বোঝাতে থাকে। তারপর আদির সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য। এদিকে রেস্টুরেন্টে ঠাম্মি বিজয়া কাঁটা ছুরি দিয়ে খেতে না পারায় পাশে বসে থাকা কয়েকজন মেয়ে তাদের অপমান করতে থাকে। আর আনন্দী তো সেটা কিছুতেই সহ্য করতে পারে না।
আনন্দীও রেস্টুরেন্টে সবার সামনে তাদের যোগ্য জবাব দেয়। আনন্দীর সাহস দেখে সকলেই তার প্রশংসা করে। এদিকে রেস্টুরেন্টে উপস্থিত কতগুলো ছেলে সুমনা এবং তনুশ্রীকে অনেকক্ষণ ধরেই বিরক্ত করছিল। যেই তারা বাথরুমের দিকে গেছে অমনি তাদেরকে বিরক্ত করতে যায় তারা। সেখান থেকে আদি আনন্দীরা মিলে তাদের উদ্ধার করে। এদিকে আনন্দীর দাদাও ওই রেস্টুরেন্টে কাজ করে। আনন্দীকে দেখতে পেয়ে ভালোমানুষির নাটক করে তার থেকে ঠিক টাকা আদায় করে নেয়।
আরও পড়ুনঃ বিয়ের আগেই বিপত্তি! শ্বেতার জীবনে বিরাট দুঃসংবাদ! ভেঙে পড়লেন অভিনেত্রী! কি হলো হঠাৎ?
এদিকে আদি তিতিরের সাথে যে সিনেমা দেখতে যাচ্ছে সেটা জানতে পারে আনন্দী। তাই তাদের আগে আনন্দী পৌঁছে যায় বিজয়াদের নিয়ে। আদির উপর নজর রাখতেই সবাইকে নিয়ে যায় সে। এদিকে আদি বুঝতে পারে কিছু গন্ডগোল আছে। তার তো আনন্দীকে নিয়েই ভয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

