গাঙ্গুলি বাড়িতে আসছে নতুন বউ! ৫৯-এ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সৌরভের দাদা! পাত্রী কে?

আবার বিয়ের সানাই টলিপাড়াতে। তবে সুখবরটা এল কলকাতার বিখ্যাত গাঙ্গুলি পরিবার থেকে। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন সৌরভ গাঙ্গুলির দাদা তথা সিএবি-র প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। হ্যাঁ, ঠিকই শুনছেন, গঙ্গোপাধ্যায় পরিবারে আসতে চলেছে নতুন বউ অর্থাৎ ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) জা।

কেন ভেঙেছিল স্নেহাশিস গাঙ্গুলির প্রথম বিয়ে?

এর আগে মোহিনীয়াট্টম নৃত্য শিল্পী মোম গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন স্নেহাশিস। তাঁদের একমাত্র সন্তান স্নেহা মার্কিন মুলুকে রিসার্চ করছেন। গত বছরের ঘটনা, ২০২৩ সালেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম স্ত্রী মোম। তিনি এফআইআর-ও দায়ের করেন। যদিও পড়ে শোনা যায়, সমঝোতা হয়েছে দুইপক্ষের। একবালপুর এলাকায় প্রাক্তন স্ত্রীকে বিরাট ফ্ল্যাট এবং মোটা টাকা খোরপোশ বাবদ দিয়েছেন স্নেহাশিস।

এবার ৫৯ বছর বয়সে এসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন সিএবি প্রেসিডেন্ট। পাত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। গতকালই তার সঙ্গে বিয়ে আইনিভাবে বিয়ে সেরেছেন স্নেহাশিস। দুপুরে চার হাত এক হল স্নেহাশিস-অর্পিতার। মনের রং আগেই মিলেছিল, গতকাল ম্যাচিং পোশাকে সেজে আইনিভাবে বিয়ে সারলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়। যদিও গতকালের বিয়ের আসরে দেখা মেলেনি সৌরভ-ডোনার। জানা গেছে শহরে নেই সৌরভ। কলকাতায় থাকলেও ভাসুরের বিয়েতে গরহাজির ডোনা। সেই নিয়ে চলছে নানান ফিসফিসানি।

Dona Ganguly

স্নেহাশিস গাঙ্গুলির আগে কাকে বিয়ে করেছিলেন অর্পিতা

শনিবার বিয়ের সংবাদ প্রকাশে আসতেই হইচই পড়ে যায় টলিপাড়ায়। স্নেহাশিস-অর্পিতার প্রেমের খবর অবশ্য চাপা ছিল না। একসঙ্গেই থাকতেন তাঁরা। পরকীয়া, লিভ ইন পেরিয়ে স্বামী-স্ত্রী। স্নেহাশিসের মতো অর্পিতারও এটা দ্বিতীয় বিয়ে। একসময় অজন্তা ফুটওয়্যার কোম্পানির মালিক সুব্রত বণিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন অর্পিতা। কোম্পানির অন্যতম ডিরেক্টর পদে ছিলেন তিনি। তাছাড়া অর্পিতা নিজেও নামী ব্যবসায়ী। ছত্তিশগড়ের বিলাসপুরে কেমিক্যাল কোম্পানি রয়েছে তাঁর। অজন্তা ফুটওয়ারের ব্যবসা সামলানোর সূত্রেই নাকি আলাপ দুজনের।

আরও পড়ুন: ইপ্সিতাকে ডিভোর্স দিতে চেয়েছিল অর্ণব! বিচ্ছেদ নিয়ে প্রথম মুখ খুললেন ইপ্সিতা!

নতুন বৌদির থেকে বয়সে বড় সৌরভ গাঙ্গুলি

জানা গেছে আগামী ৭ আগষ্ট ই-এম বাইপাস হোটেলে বসছে বিয়ের প্রীতিভোজের আসর। সেখানে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি এবং ডোনা গাঙ্গুলি। খবর, ডোনা-সৌরভের সঙ্গে সখ্যতা রয়েছে অর্পিতার। বেহালার বাড়িতে যাতায়াতও রয়েছে তাঁর। তাহলে কেন স্নেহাশিসের পরিবারের তরফে এই বিয়েতে কেউ এলেন না? জবাব মিলছে না! তবে সৌরভের বড় বৌদি মহারাজের চেয়ে অনেকটাই ছোট। স্নেহাশিসের নতুন বউয়ের বয়স সবে ৪৭। অর্থাৎ বরের চেয়ে ১২ বছরের ছোট অর্পিতা। অন্যদিকে দেওর সৌরভের চেয়েও ৫ বছরের ছোট বৌদিমণি। তবে এই মুহূর্তে ডোনার বয়সও ৪৭। অর্থাৎ বড়জা ও সৌরভ ঘরণী সমবয়সী।

Dona Ganguly

Back to top button