“আমি একেবারে মানিয়ে নিয়ে চলতে পারবো না”- কার সঙ্গে মানিয়ে নিতে পারেননি অভিনেত্রী? সাক্ষাৎকারে অকপটে সৌমিতৃষা?

এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry ) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা থেকে অভিনয় যাত্রা শুরু করে বর্তমানে বড় পর্দায় দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। বর্তমানে একের পর এক ছবিতে কাজ করে চলেছেন। এছাড়াও ওয়েব সিরিজ (Web Series) জগতেও নিজের নাম লিখে ফেলেছে।
টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সুপারস্টার দেবের হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করেছিলেন সৌমিতৃষা। দেবের বিপরীতে তার নায়িকা হিসেবে প্রধান ছবিতে অভিনয় করেছিলেন সৌমিতৃষা। তারপর কিছুদিন আগে অভিনেত্রীর আগামী ছবি ১০ জুনের ট্রেলার ভিডিও লঞ্চ করেছে। এছাড়াও হইচই এর ওয়েব সিরিজ কালরাত্রিতে অভিনয়ের মাধ্যমে ওটিটি প্লাটফর্মে ডেবিউ করেছেন সৌমিতৃষা। মিঠাই ধারাবাহিক অভিনয়ের পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়েছে।

তবে কর্মজীবনে যতই সফল হোক না কেন অভিনেত্রী, তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। আসলে মিঠাইয়ের জনপ্রিয়তার পাশাপাশি অভিনেত্রীকে নিয়ে অনেক সমালোচনা হয়ে থাকে। মিঠাই ধারাবাহিকের সময় আদৃতের সাথে তার সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। যার কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে অনেক প্রশ্ন এবং কৌতূহল রয়েছে নেটিজেনদের।
তবে অভিনেত্রী কখনোই নিজের ব্যক্তিগত জীবন লাইম লাইটে আনতে চাননি। এমনকি ব্যক্তিগত জীবনে তিনি কাকে মন দিয়েছেন সেই নিয়েও কখনো মুখ খোলেননি। যদিও এক সাক্ষাৎকারে বেশ কিছু কথা জানালেন সৌমিতৃষা। যা নিয়ে আবারো চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
আরও পড়ুনঃ জীবন যুদ্ধে নাজেহাল ৯০ দশকের শ্রেষ্ঠ নায়িকা! মা’রণ রোগে আ’ক্রান্ত শর্মিলা ঠাকুর!
অভিনেত্রী জানান, “আমি একেবারে মানিয়ে নিয়ে চলতে পারবো না। আমি মানিয়ে নিতেই পারি না। যা করব আমি মন থেকে করব। সুগার কোট করে কথাবার্তা বলতে আমি পারিনা। আমার চোখে মুখে ফুটে উঠবে সেটা।”

