জীবন যুদ্ধে নাজেহাল ৯০ দশকের শ্রেষ্ঠ নায়িকা! মা’রণ রোগে আ’ক্রান্ত শর্মিলা ঠাকুর!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে একজন বলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)বলিউড (Bollywood) এবং টলিউডের (Tollywood) সমান দক্ষতার সঙ্গে একসময় দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। সুন্দরী হওয়ার পাশাপাশি অভিনয়ের বিশেষ দক্ষতা দেখার কারণে একাধিক অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাকে। তবে মাঝে বেশ কিছু বছর অভিনেত্রী অভিনয় জগত থেকে দূরে ছিলেন। সেই সময় অভিনেত্রীর জীবনে নেমে এসেছিল বিরাট বড় দুর্ঘটনা।

অভিনেত্রীর জীবনের সেই সময়টুকু অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে কেটেছে। পরিবারের সবাই তখন অভিনেত্রীর পাশে ছিল। ছেলে, মেয়ে, স্বামী, নাতি, নাতনি সবাই খুব যত্ন করেছিলেন অভিনেত্রীকে। সেই কঠিন সময় পরিবারকে পাশে পেয়েছিলেন তিনি। তাই আজও অভিনেত্রীকে আমরা আমাদের মাঝে পাচ্ছি। নিঃশব্দেই মা’রণরোগের সঙ্গে একটা সময় লড়াই করেছিলেন শর্মিলা ঠাকুর। প্রথমবার ক্যা’নসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে করণ জোহরের ‘কফি উইথ করণ’-শো-তে মুখ খুলেছিলেন তিনি।

actress

অসুস্থতা নিয়ে মুখ খুললেন শর্মিলা

‘কফি উইথ করণ’শো-এ করণ জানান, শাবানার চরিত্রের জন্য নাকি তাঁর প্রথম পছন্দ ছিলেন শর্মিলা ঠাকুর। তবে সেই সময় শারীরিক অসুস্থতার কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। ছেলে সইফ আলি খানের সঙ্গে কফি-আড্ডায় এসে সেখানেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানান অভিনেত্রী।

শর্মিলা বলেন, ”কোভিডের সময় ছিল ওটা। তখনও ভ্যাকসিন নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আমরা নিজেরাও ভ্যাকসিন পাইনি। ক্যা’নসার নিয়ে আমার যা অভিজ্ঞতা, তার পরে চিকিৎসকেরা চাননি যে, আমি ওই ঝুঁকিটা আর নিই।”

আরও পড়ুনঃ সন্তানের জন্ম দিতে ৬ লক্ষ টাকা! বিল জমা দিতেই বিপাকে কাঞ্চন! কোথায় রয়েছে কারচুপি?

তবে বর্তমানে মা’রণ রোগ ক্যান্সারকে হারিয়ে দিব্যি জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন অভিনেত্রী। খুব শীঘ্রই মুক্তি পাবে তার নতুন ছবি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার ফিরছেন শর্মিলা ঠাকুর। এক মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়েই পরিচালক সুমন ঘোষ বানিয়েছেন ‘পুরাতন’। এখানে মায়ের ভূমিকায় শর্মিলা ঠাকুর এবং মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনয় করতে দেখা যাবে। শর্মিলা ঠাকুরের জামাইয়ের ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

Back to top button