কাঠকাঠ মেদহীন চেহারা নয় বরং মিথ ভেঙে গোলুমোলু চেহারাতেই নায়িকা হয়ে বড় পর্দা কাঁপাতে আসছেন সৌমীতৃষা

বাংলা টেলিভিশনের দুনিয়ায় তিনি রাজকন্যা। তার মতো মারাত্মক দেশ-বিদেশব্যাপী জনপ্রিয়তা অন্য কোন‌ও টেলিভিশন তারকার আছে কিনা তা বহু মানুষেরই জানা নেই। একটা সময় বাংলা টেলিভিশনে টিআরপি তালিকাকে তিনি কাঁপিয়ে ছেড়েছেন। তিনি টেলিভিশনের সফল তারকা। তিনি অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) ।

সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলি বাংলা ধারাবাহিক শেষ হয়েছে তার মধ্যে একটি ধারাবাহিক শেষ হওয়ায় দর্শকরা সবথেকে বেশি কষ্ট পেয়েছিলেন। জি বাংলার পর্দায় চলা সেই ধারাবাহিক শেষ হওয়ার অন্তিম মুহূর্তে দর্শকদের আবেগ দেখে চমকে উঠেছিলেন খোদ অভিনেতা-অভিনেত্রীরাই। মিঠাই। জি বাংলার সফল ধারাবাহিকের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে গিয়েছিল এই ধারাবাহিকটি।

এই ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষা কুণ্ডুর ভক্ত সংখ্যা চোখে পড়ার মতো। বিশাল-বিরাট ব্যাপক তার জনপ্রিয়তা। শুরুর দিকে অন্যান্য ধারাবাহিককে অভিনয় করলেও মিঠাই ধারাবাহিকে অভিনয়ের কারণেই তিনি সর্বাপেক্ষা খ্যাতি পান। মিঠাই ধারাবাহিকে অভিনয় করে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী।

বাংলা ধারাবাহিক নাকি তারকা তৈরি করতে পারেনা আর সেই মিথটাকেই ভেঙে চুরমার করে দিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি আরো একটি মিথ ভেঙে দিয়েছেন। সিনেমার নায়িকা মানে হতে হবে কাঠকাঠ চেহারা। শরীরে থাকবে না এতটুকুও মেদ এমনটাই নাকি দস্তুর। তবে এবার নিজের গোলুমোলু চেহারা নিয়েই বাংলা সিনেমার পর্দা কাঁপাতে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

আসলে মিঠাই ধারাবাহিকে ব্যাপক জনপ্রিয় তারপর সিনেমার অফার পান অভিনেত্রী। একেবারে সরাসরি বাংলার সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে তার স্ত্রীর চরিত্রে দেখা মিলবে এই অভিনেত্রীর এটাও সবারই জানা। বছর শেষের শীতে অর্থাৎ ডিসেম্বরে দেখা মিলবে এই অভিনেত্রীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে লাল রঙের পোশাকে নজর কেড়েছেন তিনি। যেখানে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘Enjoying my chubby phase’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি আমার মেদবহুল জীবনকে উপভোগ করছি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button