দুর্ঘটনায় হারিয়েছিল স্বাভাবিক জীবনশক্তি! হারিয়েছিল কথা! ৭ বছর পর কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রিয়জন?

অনেকেই জানেন না বহু বছর ধরে স্বাভাবিক জীবনযাত্রা হারিয়ে ফেলেছেন জনপ্রিয় অভিনেতা (Famous actor) সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) নাতি রণদীপ বসু(Ronodeep Bose)। অভিনেতা সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী বসুর ছেলে তিনি,তবে রণদীপ নিজেও একজন অভিনেতা। দাদুর পথ অনুসরণ করে অভিনয় জগতে এসেছিলেন রনদীপও।
তার প্রথম অভিনীত ছবি ছিল এগারো। ফুটবল খেলা নিয়ে এই ছবিটি তৈরি হয়েছিল। এরপর নিজের অভিনয় দক্ষতায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি কিন্তু ভাগ্য সঙ্গ দিলো না। ২০১৭ সালের ৩১ শে মার্চ রাত দুটো নাগাদ একটি দুর্ঘটনা হয় তার সাথে আর সেই দুর্ঘটনাতেই তার জীবনটাকে স্তব্ধ করে দেয়। কী হয়েছিল তার সাথে? এক বন্ধুর সাথে বাইক চালিয়ে যাচ্ছিলেন রণদীপ। নিউ আলিপুর স্টেশন রোডের কাছে এক রেস্তোরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের এক দেওয়ালে ধাক্কা মারে রণদীপের বাইক।
এই দুর্ঘটনায় রণদীপের মাথায় বেশ বড় রকমের আঘাত লাগে। বেশ গুরুতর অবস্থায় তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। এরপর কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স এ তার ব্রেন সার্জারি হয়। মৃত্যুকে হারিয়ে প্রাণে বেঁচে ফিরলেও জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেন তিনি এরপর থেকেই। একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি, চেহারাতেও আমূল বদল আসে তার, হাঁটাচলা কথা বলা সব কিছুই পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তারপর থেকে একটা ঘরের মধ্যেই জীবন কাটাতে শুরু করেন রণদীপ। ২০২০ তে দাদুর মৃত্যু ও তার কিছুমাস পর দিদার চলে যাওয়া সবকিছুই কষ্ট দিয়েছে তাকে, কিন্তু মুখ ফুটে নিজের কষ্টকে প্রকাশ করতে পারেননি তিনি। কারণ ৭ বছর কেটে গেলেও এখনও কথা বলতে পারেন না রণদীপ। তবে আস্তে আস্তে এখন হাঁটাচলা করার চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন: নতুন বিপদের মুখোমুখি পর্ণা-সৃজন! দেখুন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জমজমাট পর্ব
রণদীপের মা পৌলমী বলেন, আজও অভিনয় দুনিয়ার অনেকেই রণদীপকে ভালোবাসেন, ওর কথা জানতে চান ,ওর খোঁজ নেন। সকলকে একটা ভাল খবর দিই, আগের থেকে অনেক ভালো আছে রণদীপ। কথা বলতে এখনও পারেনা। কিন্তু যে কোনও প্রতিকূল মুহূর্তে ও খুব সুন্দর হাসি আমাদের উপহার দেয়। দুপাশে দুজনকে পেলে হাঁটতেও পারে। খুব শীঘ্রই আবারও আগের মত হয়ে যাবে আমার ছেলে। এভাবেই প্রতিমুহূর্তেই লড়তে লড়তে জীবনে ফিরছে ও। এ কি কম কথা?

