অন্য নারী? ভাইরাল স্ক্রিনশট ঘিরে বিতর্ক তুঙ্গে! ভালোবাসায় ধোঁকা! কেন আটকে গেল স্মৃতি মন্দানার বিয়ে?

বিয়ের কয়েক ঘন্টা আগেও ছিল সাজ সাজ রোশনাই, আর এখন প্রশ্নের ঝড়। ভারতীয় মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মন্দানা এবং পলাশের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। ২৩ নভেম্বর তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আচমকাই বাবা অসুস্থ হওয়ায় সেই অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এরপর অসুস্থ হয়ে পড়েন পলাশও। ফলে হাসপাতাল, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যেই পিছিয়ে যায় তাদের বিয়ের পরিকল্পনা।
কিন্তু ঘটনার মোড় বদলাতে বেশি সময় লাগেনি। হঠাৎই স্মৃতিকে নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের ছবি এক এক করে মুছে দিতে দেখা যায়। প্রথমে সবাই ভেবেছিলেন এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু যখন দেখা গেল পলাশের প্রপোজ করার ভিডিও এবং ছবিও সরিয়ে দেওয়া হয়েছে, তখন ব্যাপারটা আর সাধারণ মনে হয়নি। প্রশ্ন উঠতে শুরু করে, শুধুই সময়ের সমস্যা, নাকি সম্পর্কেই ফাটল?
ঠিক তখনই সামনে আসে আরেক বিস্ফোরক তথ্য। মেরি ডি কোস্তা নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী রেডিটে পলাশের সঙ্গে কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেন। দাবি, পলাশ তার সঙ্গে নিয়মিত কথা বলতেন, এমনকি একসঙ্গে সময় কাটানোরও প্রস্তাব দিয়েছিলেন। আরও অভিযোগ, সম্পর্কের কথা জিজ্ঞেস করলে পলাশ বিষয়টি এড়িয়ে যান এবং জানান দূরত্বের জন্য আগের মতো অনুভূতি নাকি নেই।
এই স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই শুরু হয় বিভাজন। কেউ সরাসরি পলাশকে দোষী সাব্যস্ত করেছেন, কেউ বিশ্বাস করতে নারাজ এবং বলছেন হয়তো তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অন্যদিকে অনেকে মনে করছেন, এই ঘটনাই স্মৃতির ছবি সরানোর কারণ, যা সম্পর্ক নিয়ে আরও রহস্য বাড়িয়েছে।
আরও পড়ুনঃ আজ রাতেই সাত পাকে বাঁধা পড়ছেন গায়িকা! কার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন অন্তরা মিত্র?
এর মধ্যেই স্মৃতি মন্দানার জনপ্রিয়তা আকাশচুম্বী। ভারতীয় মহিলা ক্রিকেটে তিনি এখন এক উজ্জ্বল নাম। ১৭৩টির বেশি ওয়ানডে ম্যাচে ৫৩০০ রানের পারফরম্যান্সে তিনি মিতালি রাজের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঠে ব্যাট হাতে শক্তিশালী স্মৃতি, জীবনের এই ব্যক্তিগত ঝড় সামলাতে পারবেন কি? এখন অপেক্ষা শুধু পরবর্তী আপডেটের।

