শাঁখা-সিঁদুরে রাঙা দেবলীনা! তবে কি মিটল সব মান-অভিমান? নতুন সাজে জল্পনাকে উসকে দিয়ে নিজেই সুখবর জানালেন গায়িকা!

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ফের একবার চর্চার কেন্দ্রে গায়িকা দেবলীনা নন্দী (Debolina Nandy)। গত কয়েক মাস ধরে তাঁর ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, তবে কি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথেই হাঁটছেন তিনি? কিন্তু সম্প্রতি নিজের ভ্লগে দেবলীনাকে যে রূপে দেখা গেল, তাতে জল্পনা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, দেবলীনা একেবারে অন্যরকম সাজে সেজেছেন। তাঁর পরনে লাল সাদা রঙের একটি জমকালো পোশাক, কপালে বড় লাল টিপ, আর সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর হাতের শাঁখা-পলা এবং সিঁথির চওড়া সিঁদুর। গায়িকাকে এমন ঘরোয়া এবং সাবেকি সাজে দেখে নেটিজেনদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, তবে কি স্বামীর সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলেছেন দেবলীনা? এই সিঁদুর আর শাঁখা-পলা কি তবে ফের নতুন করে ঘর বাঁধার ইঙ্গিত?
ভিডিওর শুরুতে দেবলীনাকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। তিনি জানান, বিশেষ একজনের উপহার দেওয়া এই পোশাকটি তিনি পরেছেন। বড় টিপ না পেয়ে শেষ মুহূর্তে যে টিপটি তিনি পরেছেন, সেটিও তাঁর লুকে এক আলাদা মাত্রা যোগ করেছে। তাঁর এই সাজ দেখে অনেকেই মনে করেছিলেন, হয়তো কোনো শুভ অনুষ্ঠানের মাধ্যমে মান-অভিমান ভুলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরছেন।
তবে ভিডিওর শেষ অংশে গিয়ে খোলসা হয় আসল বিষয়টি। দেবলীনা জানান, তিনি বর্তমানে ত্রিপুরায় রয়েছেন। আর ত্রিপুরায় আসলে এখানকার ঐতিহ্যবাহী পোশাক এবং সাজে নিজেকে সাজিয়ে তোলা তাঁর বরাবরের পছন্দ। তিনি বলেন, গুয়াহাটির ‘নিপা দেব’ নামে এক অনুরাগী তাঁকে অনেকদিন আগে এই পোশাকটি উপহার পাঠিয়েছিলেন। সেটি পরার জন্যই মূলত তাঁর এই বিশেষ সাজ।
আরও পড়ুনঃ ‘আমার প্রতিটা নিঃশ্বাসে শুধুই তুমি…’ স্মৃতির অন্তরালে আজও জীবন্ত তাপস পাল! স্বামীর প্রয়াণ দিবসে আবেগে ভাসলেন স্ত্রী!
অর্থাৎ, কোনো ব্যক্তিগত বিবাদ মেটানো নয়, বরং ত্রিপুরার সংস্কৃতি এবং ভক্তের দেওয়া ভালোবাসাকে সম্মান জানাতেই গায়িকার এই মোহময়ী রূপ। তাঁর এই লুকে যেমন মুগ্ধ হয়েছেন ভক্তরা, তেমনই আসল ঘটনা জানার পর জল্পনার অবসানও ঘটেছে।

