‘আমি মাকে খুব ভালোবাসি…হারানোর ভয়েই এতদিন চুপ ছিলাম!’ ‘অপমানগুলো মেনে নিতে পারিনি’! কেন এতদিন মুখ খোলেননি গায়িকা? উত্তর দিলেন দেবলীনা নন্দী!

রূপকথার মতো বিয়ে আর হাসিখুশি ভ্লগ পর্দার সামনের এই পরিচিত ছবির আড়ালে যে এক গভীর অন্ধকার লুকিয়ে ছিল, তা হয়তো কারোরই জানা ছিল না। সম্প্রতি গায়িকা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দেবলীনা নন্দীর (Debolina Nandy) জীবনে ঘটে যাওয়া এক চরম দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে তাঁর অনুরাগীদের। ২০২৬-এর শুরুতেই সামাজিক মাধ্যমে এক লাইভ ভিডিওর পর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। জানা যায়, স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর দীর্ঘদিনের মনোমালিন্য এবং বিশেষ করে নিজের মাকে নিয়ে তৈরি হওয়া টানাপোড়েনই তাঁকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। বর্তমানে তিনি শারীরিক ভাবে সুস্থ হয়ে স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন।
হাসপাতাল থেকে ফিরে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন দেবলীনা। সম্প্রতি একটি ছোট ভিডিও বার্তায় তিনি ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন মেজাজে। গায়িকা অকপটে স্বীকার করেছেন তাঁর মনের ভেতর চলতে থাকা সেই লড়াইয়ের কথা। তিনি বলেন, ‘আমি না মাকে খুব ভালোবাসি। এত কিছু হতো না যদি মাকে করা অপমান বা সব জিনিসপত্রগুলো সহজে মেনে নিতাম।’ তাঁর এই বক্তব্যে স্পষ্ট যে, বৈবাহিক জীবনে তাঁর মায়ের প্রতি সম্মান এবং ভালোবাসা বজায় রাখাই ছিল তাঁর প্রধান চ্যালেঞ্জ।
দেবলীনা জানান, তিনি বরাবরই প্রিয়জনদের হারানোর ভয়ে থাকতেন। আর এই ভয়টাই তাঁকে এতদিন সবকিছু সহ্য করে চুপ থাকতে বাধ্য করেছে। তাঁর কথায়, ‘হারানোর ভয়টা পেয়েই এতদিন এত চুপচাপ ছিলাম বা এতদিন চুপ ছিলাম।’ কেবল পরিবার নয়, বন্ধু-বান্ধব এমনকি কর্মক্ষেত্রের দু-দিনের পরিচিত মানুষের সাথেও তিনি খুব দ্রুত মিশে যান এবং তাদেরও হারানোর আতঙ্ক তাঁকে তাড়া করে বেড়ায়।
ভিডিওটিতে গায়িকা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, প্রিয় মানুষদের ধরে রাখার এই তীব্র ইচ্ছাই শেষ পর্যন্ত তাঁর জীবনের জন্য অমঙ্গল হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছেদের জল্পনা আর আইনি লড়াইয়ের মাঝখানে দেবলীনার এই অকপট স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ করে কেন গায়িকা এই কথা বললেন তা নিয়ে উঠেছে প্রশ্ন সকলের মনে।
আরও পড়ুনঃ ‘বেশি ফলোয়ার হলেই কি সিনিয়রকে অপমান করা যায়?’ ‘অহংকার নয়, বিনয়ই আসল পরিচয়!’ নাম না করেই অনন্যাকে এক হাত নিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়!
তাঁর অনুরাগীরা তাঁর সাহসকে কুর্নিশ জানিয়েছেন এবং জীবনের এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বর্তমানে দেবলীনা তাঁর স্বামীর থেকে আলাদা থাকছেন এবং নতুন ফ্ল্যাটে নিজের ও মায়ের সাথে জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। প্রিয়জনদের হারানোর ভয় কাটিয়ে তিনি কি পারবেন নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে? সেই উত্তরের অপেক্ষায় এখন তাঁর অগুনতি ভক্তরা।

