শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা! সিলিন্ডার ফেটে প্রাণ হারালেন এক টেকনিশিয়ান! বন্ধ হলো শুটিং!

তামিল চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা ও পরিচালক এস জে সুরাইয়ার আসন্ন ছবি ‘কিলার’-এর শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন কর্মী। দুর্ঘটনার পরই ছবির শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। পুরো ইউনিটের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে এবং ঘটনার পর থেকে কাজ বন্ধ রয়েছে।
জানা গিয়েছে, একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি চলছিল। সেই সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় চারজন কর্মী গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থার উপর চিকিৎসকদের নজর রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন দিনাকরণ, সূর্য এবং শক্তিভেল। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মাথা ও হাতে চোট লেগেছে। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেছেন। বিস্ফোরণের পর সেটে থাকা অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় শুটিং ইউনিটের সদস্যরা কার্যত হতবাক হয়ে যান।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিস্ফোরণের আগে গ্যাস সিলিন্ডার সংক্রান্ত কিছু প্রস্তুতির কাজ চলছিল। মৃত টেকনিশিয়ান মাধন সেই কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ঠিক সেই সময় আচমকা একটি সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের অভিঘাতে আশপাশে থাকা চারজন গুরুতর জখম হন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
আরও পড়ুনঃ ‘টিভির পর্দায় ভালো অভিনয় করেন, এদিকে বাস্তবে অনেক বড় প্রতারক!’ ‘কাজ করিয়ে টাকা দেওয়ার বেলায় ওনার…!’ অর্ণব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ! কি করেছেন অভিনেতা?
ইতিমধ্যেই পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। শুটিং সেটে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, প্রয়োজনীয় অনুমতি ছিল কি না এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনায় ‘কিলার’ ছবির কাজ বড় ধাক্কার মুখে পড়েছে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের পেরাম্বুর এলাকার বিন্নি মিলস চত্বরে, যেখানে গত কয়েকদিন ধরে ছবির শুটিং চলছিল।

