‘টিভির পর্দায় ভালো অভিনয় করেন, এদিকে বাস্তবে অনেক বড় প্রতারক!’ ‘কাজ করিয়ে টাকা দেওয়ার বেলায় ওনার…!’ অর্ণব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ! কি করেছেন অভিনেতা?

টেলিভিশন পর্দার (Bengali Television) অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় এক মুখ অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। তবে ইদানীং তাকে টেলিভিশনের পর্দায় খুব একটা নিয়মিত দেখা যায় না। অন্যদিকে, তার স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায় বর্তমানেও বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে নিয়মিত অভিনয় করে চলেছেন। অভিনয় জগতের পাশাপাশি এই তারকা দম্পতি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত। তারা দুজনেই তৃণমূল কংগ্রেস দলের সমর্থক এবং দলের বিভিন্ন জনসভা, মিটিং ও রাজনৈতিক কর্মসূচিতে একাধিকবার তাদের একসঙ্গে সামনের সারিতে দেখা গিয়েছে।

সম্প্রতি এই জনপ্রিয় অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই উঠেছে এক গুরুতর প্রতারণার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি অভিনেতার নাম জড়িয়ে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই নেটপাড়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে। ওই ব্যক্তি অর্ণব বন্দ্যোপাধ্যায়কে সরাসরি “প্রতারক” বলে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন যে, সাধারণ মানুষ এনাকে টিভির পর্দায় একজন ভালো অভিনেতা হিসেবেই চেনেন, কিন্তু পর্দার পেছনের বাস্তব রূপটি একেবারেই আলাদা। কাজের পারিশ্রমিক না দিয়ে একজন শিল্পীর সঙ্গে অন্যায় করা হয়েছে বলে তিনি পোস্টে দাবি করেছেন।

অভিযোগকারী ব্যক্তি জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনের সময় ফটোগ্রাফি এবং নির্বাচনী ক্যাম্পেইন কভারেজের কাজের জন্য অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য এক ব্যক্তির মাধ্যমে তার যোগাযোগ হয়েছিল। অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক কথাবার্তার মাধ্যমেই তারা কাজ শুরু করেছিলেন। এরপর কাজের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধতা দেখিয়ে ওই কর্মী টানা এক মাস দিন-রাত এক করে অভিনেতার নির্বাচনী প্রচারের সমস্ত কাজ কভার করেন। শুধু তাই নয়, নিজের পকেট থেকে টাকা খরচ করে সিনেমাটোগ্রাফারের পেমেন্ট এবং এডিটিংয়ের সমস্ত খরচও তিনি বহন করেছিলেন।

কিন্তু কাজ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় আসল সমস্যা। ওই কর্মীর দাবি, বারবার নিজের প্রাপ্য পারিশ্রমিকের কথা বলা সত্ত্বেও অভিনেতা প্রতিবারই বিষয়টি এড়িয়ে যান এবং “দেখছি”, “এই মুহূর্তে সঠিক ডেট বলা সম্ভব না” কিংবা “কিছুদিন অপেক্ষা করুন” বলে সময় কাটাতে থাকেন। অথচ কাজ শুরুর আগে কথা হয়েছিল যে, মাসের শুরুতে কিছু টাকা এবং নির্বাচন শেষ হওয়ার ১০ দিন আগে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। ভুক্তভোগী যুবকের অভিযোগ, গত কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করা হলে অভিনেতা সম্পূর্ণভাবে দায় অস্বীকার করেন এবং বলেন যে তিনি নাকি কোনো কাজের কথাই বলেননি এবং ওই কর্মীর সঙ্গে তার কোনো যোগাযোগই হয়নি।

আরও পড়ুনঃ লাইট-ক্যামেরা থেকে বহু দূরে অপরাজিতা ঘোষ! জনপ্রিয়তার শীর্ষে থেকেও হঠাৎ উধাও? বর্তমানে কি করছেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ার পোস্টে ওই ব্যক্তি চরম ক্ষোভ প্রকাশ করে লিখেছেন যে, একজন শিল্পী হয়ে অর্ণব কীভাবে আরেকজন শিল্পীর পেটে লাথি মারলেন, তা তার বোধগম্য নয়। এক মাসের হাড়ভাঙা খাটুনি এবং নিজের পকেট থেকে হওয়া খরচ সবটাই শেষ পর্যন্ত প্রতারণায় রূপ নিল। তবে পোস্টের শেষে তিনি এও উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট পদপ্রার্থী বিষয়টি জানার পর তাকে কিছু টাকা দিয়েছিলেন। যেহেতু মূল যোগাযোগটি ওই প্রার্থীর সঙ্গে ছিল না, তাই তার কাছে পুরো টাকা দাবি করা সম্ভব নয়। কাজ করিয়ে নিয়ে টাকা মেরে দেওয়া কখনোই রাজনীতি বা ভদ্রতা হতে পারে না, একে সরাসরি প্রতারণা বলেই উল্লেখ করেছেন ওই ভুক্তভোগী কর্মী।

Back to top button