সন্তানের জন্ম দিতে ৬ লক্ষ টাকা! বিল জমা দিতেই বিপাকে কাঞ্চন! কোথায় রয়েছে কারচুপি?

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyi Chattaraj)। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের পর থেকে নানানরকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই কাঞ্চন শ্রীময়ী সুখের সংসার করছে।
এরই মধ্যে তাদের কন্যা সন্তান এসেছে ঘরে, যা নিয়ে বর্তমানে গোটা পরিবারে হই হই চলছে। সেভাবে দেখতে গেলে গোটা বছর তাই কাঞ্চন শ্রীময়ীর জীবনে অনেক বাধা, সমালোচনা, ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবে সেই সমস্ত কাটিয়ে সুখেই সংসার করছেন দুজনে।

এরই মধ্যে নতুন সমালোচনার মুখে কাঞ্চন শ্রীময়ী। এ বার বিধানসভায় জমা দেওয়া তাঁর মেডিক্যাল বিলের পরিমাণ নিয়ে উঠেছে প্রশ্ন। মঙ্গলবার কাঞ্চন বিধানসভায় এসে ছ’লক্ষ টাকার মেডিক্যাল বিল জমা দেন। কাঞ্চনের জমা দেওয়া বিলে অর্থের পরিমাণ দেখেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের।
সেই নিয়েই ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা সাংসদ। কাঞ্চন বলেন, ‘‘আপনারা যেখান থেকে বিলের ব্যাপারে জেনেছেন, সেখান থেকেই বাকি বিষয়টি জেনে নিন।’’ কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই কাঞ্চনকে নিয়ে ট্রোল করতে শুরু করে দিয়েছে।
আরও পড়ুনঃ একবালা খেয়ে সেলাই করে চালিয়েছেন সংসার! ছেলের স্বপ্ন পূরণ করেছেন মা! আজ সেই ছেলে সফল অভিনেতা রুবেল দাস!
কাঞ্চন মল্লিক যদিও জানিয়েছেন, “আমরা বিধায়ক হিসেবে একটা মেডিকেল পাই। সেই হিসাবে আমি বিল জমা দেব। তবে আমি কোনও বিল জমাই দিইনি। আর কতটা বিল হয়েছে, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।” এদিকে কাঞ্চন বিতর্কে জড়াতেই বেজায় চটেছেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ

