বড় ঘোষণা! হয়ে গেল শেষ দিনের শুটিং! বিদায় নিচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা!

বর্তমান সময়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে বেশ কিছু ধারাবাহিক (Tv Serial)। যাদের টিআরপি রেটিং একদমই কম, সপ্তাহে শেষে যারা একেবারে ভালো ফলাফল করতে পারছে না তাদেরকে মাঝপথে শেষ হয়ে যেতে হচ্ছে। এমন বহু ধারাবাহিক (Tv Serial) এর আগে শেষ হয়ে গিয়েছে এভাবেই। এবারও সেরকমই এক দুঃসংবাদ রইলো ধারাবাহিক প্রেমীদের জন্য।
তবে শুধুমাত্র টিআরপি রেটিং খারাপ থাকলেই যে ধারাবাহিক গুলি শেষ হয় তা তো না। এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলো বহুদিনের পুরনো নতুনদের জায়গা তৈরি করা দেওয়ার জন্য সেগুলিও মাঝে মধ্যে শেষ করতে হয়। আজকের প্রতিবেদনে ধারাবাহিক প্রেমীদের জন্য খুবই খারাপ একটি খবর রয়েছে। খুব শীঘ্রই ধারাবাহিক প্রেমীদের একটি পছন্দের ধারাবাহিক শেষ হতে চলেছে।
শেষ হচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিক
যারা জি বাংলার ধারাবাহিক প্রতিদিন দেখেন তাদের জন্যই আজকের এই দুঃসংবাদ। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন খুব শীঘ্রই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক পরিণীতা। জি বাংলা প্রোডাকশন হাউজের তরফ থেকে এই নতুন ধারাবাহিক শুরু করা হচ্ছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং এবং নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জিকে। ইতিমধ্যে ধারাবাহিকের প্রমো ভিডিও সামনে এসেছে। ধারাবাহিক কবে থেকে শুরু হবে এবং কখন সম্প্রচারিত হবে টিভির পর্দায় সেই সব জানা গিয়েছে।
পরিণীতা ধারাবাহিককে আগামী ১১ ই নভেম্বর থেকে রাত আটটায় সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়। তবে বর্তমানে রাত ৮ টায় দেখানো হয় জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক এবং একসময়কার বেঙ্গল টপার নিম ফুলের মধু। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে আশঙ্কা জেগেছে পরিণীতা শুরু হলে নিমফুলের মধু কি তবে শেষ হয়ে যাচ্ছে? তার মধ্যে বেশ অনেকদিন ধরেই নিম ফুলের মধু ধারাবাহিকটি শেষ হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। তবে এবারে সেই সব জল্পনার অবসান হলো।
আরও পড়ুনঃ শুধু অভিনয় নয়, সর্বগুণে সম্পূর্ণা পরিণীতা! নায়িকার আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও!
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এখনই নিম ফুলের মধু ধারাবাহিকটি শেষ হচ্ছে না। সন্ধ্যে ৬ টার স্লটে যাচ্ছে এই মেগা। এই স্লটে সম্প্রচারিত হয় পূবের ময়না। এই পূবের ময়নাকেই অন্য স্লটে স্থানান্তর করা হচ্ছে। শেষ হয়ে যাচ্ছে অন্য আরেকটি ধারাবাহিক। কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল কাজল নদীর জলে। ধারাবাহিকটিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অভিনেত্রী অরুনিমা, অভিনেতা মৈনাক এবং অনিন্দ্য। এবারে এই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে। তারা সেই দিনের শুটিং সেরে ফেলেছে। জি বাংলার পর্দায় কিছুদিন আগেই দুটি মেগা ধারাবাহিক শুরু হয়েছিল, তা দুপুরবেলায় সম্প্রচারিত হচ্ছিল। তার মধ্যে একটি কাজল নদীর জলে। এবার এই ধারাবাহিক শেষ হয়ে তার জায়গায় দেখা যাবে পূবের ময়না। আর পূবের ময়নার জায়গায় দেখা যাবে নিম ফুলের মধু।

