টিআরপি তালিকায় এগিয়ে এলো ‘রাঙা বউ’! পুরনো ধারাবাহিকদের পিছনে ফেলে এবার টিআরপি তালিকায় খেল দেখাচ্ছে কুশ পাখির জুটি! কোথায় রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’?

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও বেরিয়ে গেল টিআরপি তালিকা। এতদিন তালিকার প্রথম পাঁচে খুব কম পরিবর্তন হতে দেখা যাচ্ছিল তবে এবার সকল ধারাবাহিককে পিছিয়ে ফেলে এগিয়ে এলো জি বাংলার একটি নতুন ধারাবাহিক। যা দেখে ধারাবাহিকের ভক্তরা থেকে শুরু করে চ্যানেলের ভক্তরা সকলেই খুশি।

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘খেলনা বাড়ি’ এবং চতুর্থ স্থান দখল করেছে জি বাংলার আরও দুটো ধারাবাহিক ‘গৌরী এলো’ এবং ‘নিম ফুলের মধু’। সেই সঙ্গে সবচেয়ে বড় চমকটা রয়েছে পঞ্চম স্থানে। টিআরপি তালিকার পঞ্চম স্থান দখল করেছে জি বাংলার ‘রাঙ্গা বউ’।

রাঙ্গা বউ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা গৌরব রায়চৌধুরী এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি দর্শকদের কাছে এর আগেও বহু জনপ্রিয় জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিক থেকেই। তাই রাঙ্গা বউ ধারাবাহিকের প্রমো সামনে আসতেই অনেকে মনে করেছিল প্রথম থেকেই টিআরপি তালিকায় খুব ভালো ফল করবে এই ধারাবাহিকটি।

সেই সঙ্গে গ্রামের মেয়ে পাখি এবং শহরের ছেলে কুশ তাদের গল্প দেখতে উৎসাহী ছিল দর্শক। কিন্তু শুরুর প্রথম থেকে সেভাবে টিআরপি তালিকায় ভালো ফল করতে পারেনি রাঙ্গা বউ, তবে বেশ কিছু সপ্তাহ ধরে তাদের ফলাফল আস্তে আস্তে ভালো হচ্ছিল। কিন্তু এই সপ্তাহে সকলকে চমকে দিয়ে এবং পুরনো ধারাবাহিকদের পিছিয়ে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে জি বাংলা রাঙ্গা বউ।

তাই বোঝাই যাচ্ছে দিনে দিনে পাখির বুদ্ধি দিয়ে সব মিথ্যে গুলোকে প্রকাশ করা এবং কুশ পাখির সুন্দর সম্পর্ক দর্শকদের মনে ধরছে। তাই এবার দেখার পরবর্তী দিনে আরও ভালো ফল করতে পারে কিনা এই ধারাবাহিক!

এই সপ্তাহের বাংলার সেরা ৫

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭
২য় •• জগদ্ধাত্রী ৮.০
৩য় •• খেলনা বাড়ি ৭.৫
৪র্থ •• গৌরী এলো / নিম ফুলের মধু ৭.৩
৫ম •• রাঙা বউ ৬.৭

Back to top button