Serial End: টিআরপি কম, বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, দুঃখের সুর ভক্তদের মধ্যে

রাতারাতি বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ ভক্তদের। বর্তমানে বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিতে ধারাবাহিকের ছড়াছড়ি। নতুন জুটি বাঁধছেন টেলিভিশনের (Television) তারকারা। টিআরপি রেটিং (TRP) একটু কম হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। এই মুহূর্তে, বাংলা টেলিভিশনের বিনোদন চ্যানেলগুলির একটাই লক্ষ্য। টিআরপি তালিকায় এক নম্বর স্থান।

বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে টিআরপির লড়াই নতুন কিছু নয়। চ্যানেলগুলির মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। পরস্পরকে টেক্কা দিতে, চ্যানেলগুলোতে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। গল্প একটু ঢিমেতালে এগোলেই বদলে যাচ্ছে স্লট। বন্ধ হচ্ছে ধারাবাহিক।

জি বাংলায় এবার বন্ধের মুখে জনপ্রিয় ধারাবাহিক। মূলত, কম টিআরপি এবং গল্পের দুর্বল ট্রাকের জন্য চ্যানেলের রোষের মুখে পড়েছে এই ধারাবাহিক। সূত্রের খবর, বদলে আসছে অর্গ্যানিক স্টুডিয়োর নয়া মেগা।

বন্ধের মুখে ‘যোগমায়া’ ?

শোনা যাচ্ছিল, এবার বিদায় নেবে ‘যোগমায়া’। কিন্তু স্লট বদলের পর টিআরপিতে ভাল ফল করেছেন আরেফিন অভিনীত ধারাবাহিক। তাই এখনই ধারাবাহিকটি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে নিমরাজি চ্যানেল কর্তৃপক্ষ। ফলত, কোপ পড়ল অন্য এক ধারাবাহিকে।

jogomaya

আরও পড়ুনঃ বউকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে স্বয়ম্ভু! মারামারি করেই দিন কাটছে জ্যাস সান্যালের!

এবার কোপ পড়ল শিমুল-পরাগের গল্পের উপর

তবে বর্তমানে স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, যোগমায়ার জায়গায় এবার বিদায়ের মুখে জি বাংলার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। বিদায় ঘণ্টা বেজেছে শিমুল-পরাগের গল্পের। কম টিআরপি, দুর্বল ধারাবাহিকের ট্রাক ইত্যাদি কারণে এবার বিদায় নিতে চলেছে ‘কার কাছে কই মনের কথা’।

Back to top button