মন্দারের গুন্ডাদের মুখোমুখি শ্যামলী অনিকেত! তাদের বাঁচাতে ছুটে এলো চা বাগানের শ্রমিকরা!

এক ভয়ংকর বিপদের সম্মুখীন হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়ক অনিকেত এবং নায়িকা শ্যামলী। বর্তমানে এই ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলের কাছে। টিআরপি তালিকাতেও বেশ ভালো জায়গায় অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, নিজের অজান্তেই ফের শ্যামলীর মুখোমুখি হয়ে যায় অনিকেত। শ্যামলীকে বাঁচাতে তাকে নিয়ে পালিয়ে যায় সে। যাই হয়ে থাকুক না কেন তাদের মধ্যে, শ্যামলীর এই বিপদের দিনে তাকে এভাবে শয়তানের মুখে ঠেলে দিতে পারেনি অনিকেত। কিন্তু শ্যামলীকে বাঁচাতে গিয়ে নিজে অনেক বড় বিপদে পড়ে গিয়েছে সে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১০ জুন (Kon Gopone Mon Bhesechhe Today Episode 10 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনিকেত আর শ্যামলী গাড়ি করে সেখান থেকে পালিয়ে একটা হোটেলে চলে আসে। সেখানেই ছিল অনিকেতের বন্ধু তথাগত। তথাগত যখন জানতে পারে অনিকেত শ্যামলীর স্বামী তখন গোটা বিষয়টা দেখে বেশ অবাক হয়ে যায়। অনিকেত বলে, পরে সবটা খুলে বলা হবে তাকে। এখন যেন তাড়াতাড়ি তাদের জন্য একটা মাথা গোঁজার ব্যবস্থা করে দেয় সে।

শ্যামলীকে নিয়ে পালালো অনিকেত

কিন্তু ওই হোটেলেও চলে আসে মন্দারের গুন্ডারা। তারা হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ করে কিছু না জানতে পারায় সোজা ঢুকে আসে হোটেলের ভেতরে। এরপর তারা এক একটা করে ঘর খুঁজে দেখতে থাকে। অনিকেত আর শ্যামলী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। শ্যামলী তখন বলে সে ধরা দিয়ে দিচ্ছে আর অনিকেত যেন পালিয়ে যায়। অনিকেত শ্যামলীকে আটকায় আর বলে, দেখা যখন তাদের হয়েছে তখন শ্যামলীকে বিপদমুক্ত করার দায়িত্ব অনিকেতের।

আরও পড়ুন: সুইটিকে জব্দ করতে কোমর বেঁধে নামলো পর্ণা! তাদের প্ল্যানে যোগ দিলো জেঠু! অর্ণবের ব্যবহারে অবাক বর্ষা

গরিব শ্রমিকরা এখন শ্যামলীর ভরসা

এরপর হোটেলের মালিকের সাহায্যে তারা দুজন হোটেল থেকে কোনরকমে পালিয়ে চলে আসে সেই জায়গায় যেখানে চা বাগানের গরীব শ্রমিকরা বসবাস করে। শ্যামলী তাদের কাছে সমস্তটা খুলে বলে আর অনুরোধ করে যেন তারা শ্যামলী আর অনিকেতকে বাঁচায়। তারা তখন শ্যামলী আর অনিকেতকে একটা ঘরে পাঠিয়ে দেয় আর তাদেরকে জামা কাপড় ছেড়ে ওই শ্রমিকের মতন জামা কাপড় পরে নিতে বলে। সময় নষ্ট না করে শ্যামলী আর অনিকেত সেখানে চলে যায়। অন্যদিকে মন্দারের লোকজন পাগল কুকুরের মতন তাদেরকে খুঁজতে থাকে।

 

Back to top button