সেজে গুজে পার্টিতে হাজির ভুত! ‘জি বাংলার ভুত সাজতেও পারে’! দৃশ্য দেখে হাসির রোল দর্শক মহলে

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত মন দিতে চাই (Mon Dite Chai) ধারাবাহিকটি ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতি মুহূর্তে বেশ সাহসিকতার পরিচয় দিয়ে এসেছে এই ধারাবাহিকের নায়িকা। পরিবারকে বাঁচাতে অনেকবার নিজেকে মৃত্যুর মুখে এনে দাঁড় করাতেও পিছপা হয়নি নায়িকা তিতির। প্রত্যেকবার কোন না কোন ভাবে বেঁচে গেলেও এইবার আর শেষ রক্ষা হলো না তার।
এই ধারাবাহিকে নায়ক এবং নায়িকার জুটিকে বেশ পছন্দ করেন ভক্তরা। সোমরাজের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋত্বিক মুখার্জীকে এবং নায়িকার ভুমিকায় রয়েছে অভিনেত্রী অরুনিমা হালদার। প্রথমবার এই দুটিকে টেলিভিশনের পর্দায় দেখছে দর্শক মহল। যাই হোক না কেন ধারাবাহিকের টিআরপি কোনভাবেই চ্যানেলের আশা পূরণ করতে পারছে না। একের পর এক ধামাকাদার প্লট এনেও সিআরপি উঠছে না এই মেগার। তাই এবার নতুন টুইস্ট আনা হলো গল্পে। আর সেটা করতে গিয়েই চরম সমালোচনার মুখে পড়ল জি বাংলা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নতুন কোম্পানির উদ্বোধনের কাজটা সবাই তিতিরকে করতে বলে। কারণ তার জন্যই এতদূর অব্দি আসা সম্ভব হয়েছে। কিন্তু তিতির কিছুতেই একা এই উদ্বোধন করতে রাজি হয় না। সে প্রত্যেককে একসাথে সমবেত হতে বলে কিন্তু সোমরাজ চায় শুধুমাত্র তিতির একা এই কাজটা করুক। আড়াল থেকে চাদর মুড়ি দিয়ে সবটাই দেখতে থাকে মালিনী। আর মনে মনে আনন্দে লাফাতে থাকে কারণ আর কিছুক্ষণের মধ্যেই তার দীর্ঘদিনের মনস্কামনা পূরণ হতে চলেছে।
সবাই জোর করায় আর কথা না বাড়িয়ে কোম্পানির মেশিনারি উদ্বোধনে মেশিনের লিভার টেনে ধরতেই ইলেকট্রিক শক খায় তিতির। আর ছিটকে পরে মাটিতে। এই সবটাই সেখানে দাঁড়িয়ে দেখছিল আলোর কোলে ধারাবাহিকের নায়িকা আলো। যেহেতু সে জীবিত নয় তাকে যেহেতু কেউ দেখতে বা ছুঁতে পারে না তাই তিতিরের কোন সাহায্য করতে পারেনা আলো। এতদূর সপ্তাহে মেনে নিয়েছিলেন ভক্তরা তবে একটি বিষয় কিছুতেই মানতে পারেনি তারা। পার্টিতে আসতে গেলে ভূত কেউ সেজেগুজে আসতে হয়!
আরও পড়ুনঃ জীবিত জগদ্ধাত্রীকে ধরে ফেলল উৎসব! কেক অর্ডার দিতে গিয়েই ফেঁসে হয়ে গেল স্বয়ম্ভু!

