জীবিত জগদ্ধাত্রীকে ধরে ফেলল উৎসব! কেক অর্ডার দিতে গিয়েই ফেঁসে হয়ে গেল স্বয়ম্ভু!

নারীরা কোন অংশে পিছিয়ে নেই। রান্নাঘর থেকে শুরু করে রাস্তাঘাট সবেতেই সব কাজেই সমানভাবে পারদর্শী তারা। আর ঠিক এইরকমই একজন সর্বগুণ সম্পন্ন মেয়ে হিসেবে আত্মপ্রকাশ করে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের নায়িকা জ্যাস সান্যাল। ধারাবাহিকের নায়িকার অ্যাকশন এবং বুদ্ধিমত্তায় কাবু গোটা টলিপাড়া।
বর্তমানে গল্প অনুযায়ী, কালবোস মামার বাড়িতেই জগদ্ধাত্রী জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে কৌশিকী। মামাকে ফোন করে কৌশিকি বলে, জগদ্ধাত্রী স্বয়ম্ভুর প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা ঘর সুন্দর করে সাজাতে হবে ফুল দিয়ে। স্বয়ম্ভুর মামাও সেই অনুযায়ী তাদের দুজনের এই বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে ঘরদোর সাজিয়ে ফেলে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রীকে নিয়ে কালবোস মামার বাড়িতে চলে গিয়েছে স্বয়ম্ভু। তাকে নতুন বউয়ের মতন বরণ করে নেয় কৌশিকী মুখার্জী। বরণ করার সময় সে বলে, “আজ তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও।” এই বলে জগদ্ধাত্রীকে নিয়ে ঘরে চলে যায় স্বয়ম্ভু। সেখানে একটি বড় কেক রাখা থাকে।
কেকটা দেখেই খুব খুশি হয়ে যায় জগদ্ধাত্রী। এরপর তাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে তারা কেক কাটে এবং একে অপরকে খাইয়ে দেয়। স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে তার কাছে এই দিনটা খুব আনন্দের। যদি আজকের এই দিনটা সে সবাইকে নিয়ে পালন করতে পারত তাহলে অনেক বেশি ভালো হতো। জগদ্ধাত্রীও স্বয়ম্ভুর কথার সাথে সহমত হয়। জগদ্ধাত্রীর দিক থেকে চোখ ফেরাতে পারে না স্বয়ম্ভু। এরপর তারা নিজেদের মতন করে একান্ত সময় কাটাতে থাকে।
আরও পড়ুনঃ “আমরা যদি নতুন করে শুরু করি সবটা…” সত্যি সামনে আসতেই ভোল বদলে গেল পরাগের! ছেলের সাথে পাল্টি খেলো মধুবালাও
অন্যদিকে সম্পত্তি হস্তান্তরের জন্য যে পার্টি হবে সেখানে একটি কেক লাগবে, সেটার জন্য দোকানে ফোন করে উৎসব। ফোন করে সে জানতে পারে এর আগের দিন মুখার্জী পরিবারেরই একজন সদস্য অ্যানিভার্সারি উপলক্ষে কেক অর্ডার করেছিল। কেকের দোকানে গিয়ে তারা জানতে পারে অর্ডারটা এসেছিল পানিহাটি থেকে। সোজা দেবুকে নিয়ে চলে যায় কালবোস মামার বাড়ি। সেখানে গিয়ে স্বয়ম্ভুর সাথে ঝামেলা হয়ে যায় উৎসবের। দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় উৎসব। বিষয়টা বুঝতে পেরে জগদ্ধাত্রী বলে, “আস্তে আস্তে অনেক চালাক হয়ে যাচ্ছে উৎসব। কিন্তু জগদ্ধাত্রীকে এত সহজে ধরতে পারবে না তুমি।”
View this post on Instagram

