স্লট হাতাতে বেঙ্গল টপারের সময় পরিবর্তন করলো জি! রামপ্রসাদের কাছে এবার না গৌরী এলো হেরে যায় আশঙ্কায় ভক্তরা

বর্তমানে জি বাংলার একটি সর্বকালীন চর্চায় থাকা ধারাবাহিক হলো গৌরী এলো। এই ধারাবাহিকের কাণ্ড কারখানা সবসময় ধারাবাহিকটিকে গসিপ কুইন বানিয়ে রেখেছে। আগের দিনই জানা গিয়েছিল এই ধারাবাহিকের জায়গায় আসতে চলেছে ফুলকি। সবার মনে প্রশ্ন উঠেছিল তবে কি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি? নাকি বদলে দেওয়া হবে স্লট।
আর জানা গেল স্লট বদল ঘটছে এই ধারাবাহিকের। বর্তমানে এই ধারাবাহিক থেকে দেখা যাবে সন্ধ্যে ছটার স্লটে অর্থাৎ যে সময় এতদিন ধরে মিঠাই সম্প্রচারিত হতো, সেই সময়ে গৌরী এলো দেখতে পাবেন দর্শকরা। কিন্তু হঠাৎ এমন একটা স্লট দেওয়ার মানে কী? একটু ভালোভাবে ভাবলে বোঝা যাবে এর পেছনে রয়েছে চ্যানেলের একটি অভিসন্ধি।
সন্ধ্যা ছটার স্লটে স্টার জলসার সম্প্রচারিত হয় রামপ্রসাদ। দর্শকরা জানেন গৌরী এলো একটি আধ্যাত্মিক ধারাবাহিক। অন্যদিকে রামপ্রসাদ ধারাবাহিকটিও একটি আধ্যাত্মিক ধারাবাহিক। তাই এই দুই ধারাবাহিককেই এক স্লটে রাখার জন্য এই পরিকল্পনা নিয়েছে চ্যানেল। এই সবটাই চ্যানেলের স্লট হাতানোর ধান্দা।
কিন্তু এমন একটি পরিকল্পনা নিয়ে নিজেই বেকায়দায় পড়ে যাবে নাতো চ্যানেল? কারণ প্রথম থেকেই গৌরী এলো ধারাবাহিকে দেখানো হয়েছে গাঁ’জা’খুরি গল্প। ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করছে এই ধারাবাহিক এমন অভিযোগ উঠতেও দেখা গিয়েছে এই ধারাবাহিকের বিরুদ্ধে। তাই এই ধারাবাহিক আদেও স্লট ধরে রাখতে পারবে কিনা আশঙ্কা প্রকাশ করছে দর্শক মহল।
অন্যদিকে রামপ্রসাদ একটি বাস্তব ঘটনাকে নিয়ে তৈরি আধ্যাত্মিকতার সিরিয়াল। তার ওপর এখানে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী, যার একটি অনেক বড় ফ্যান বেস রয়েছে। ধারাবাহিকটিকে বেশ পছন্দও করছেন দর্শকরা। রামপ্রসাদের অভিনয়, পায়েল দে-র দেবী চরিত্র সব মিলিয়ে জনপ্রিয় হয়ে উঠছে রামপ্রসাদ। গৌরী এলো কি পারবে রামপ্রসাদকে টেক্কা দিতে? এখন সেটাই দেখার বিষয়।

