ভক্তের ডাকে সাড়া দিলেন ভগবান! জাগ্রত হলেন মহাপ্রভু! কোন অলৌকিক দৃশ্যের সাক্ষী হলো দিদি-গোরা?

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দিতি এবং গোরা যখন নিজেদের বাড়ির দিকে ফিরছিল, তখন রাস্তাতেই মহাপ্রভুর বিগ্রহ তাদের বারবার কিছুর একটা অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছিল। মহাপ্রভুর এমন অদ্ভুত আচরণ দেখে দিতি এবং গোরা বুঝতে পারে যে বড়সড় কোনো বিপদ ঘটেছে। তারা আর এক মুহূর্তও সময় নষ্ট না করে তক্ষুণি আবার ওই বাড়িটির দিকে ছুটে ফিরে যায়। সেখানে পৌঁছে তারা দেখে চারদিক একদম নিঝুম হয়ে আছে এবং বাড়ির কোনো সদস্যেরই কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
দিতিরা হাজারবার দরজা ধাক্কা দেয় এবং চিৎকার করে ডাকে, কিন্তু ভেতর থেকে তাও কোনো সাড়া পাওয়া যায় না। পরিস্থিতি বেগতিক দেখে তারা বাধ্য হয়ে দরজা ও তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই তারা দেখে বিষাক্ত গ্যাসে দম আটকে বাড়ির সকল সদস্যই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এরপর মহাপ্রভুর নাম স্মরণ করে দিতি ও গোরা নিজেদের জীবন বাজি রেখে কোনো রকমে ওই পরিবারের প্রতিটি মানুষকে মৃত্যুর মুখ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনে।
পরের দিন কোর্টে দিতি এবং গোরা সমস্ত প্রমাণ জমা দেয় এবং বুক চিতিয়ে লড়াই করে ঠিক প্রমাণ করে দেয় যে, দাদু আসলে ওই গোস্বামী পরিবারেরই একজন আইনি সদস্য। তাদের আনা প্রমাণের ভিত্তিতে আদালত থেকে আবারো মহাপ্রভুর সেবার সমস্ত দায়িত্ব গোরার দাদুকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আইনি লড়াইয়ে জিতলেও বিপদ এখনই কাটেনি। ওদিকে শয়তান অসাধু আবারো নতুন কোনো কালো জাদু বা অসৎ চক্রান্তের ছক কষেছে। আর সেই শয়তানির কুপ্রভাবেই এখন গোরার দাদু বা পরিবারের বাকি সদস্যরা কেউই নিজেদের চেনা বাড়িতে ঢুকতে পারছে না।
আগামী পর্বে দেখা যাবে গোস্বামী বাড়িতে অশুভ শক্তিকে দূরে সরাতে কুন্তল ও পুলস্তর গুরুদেবের নেতৃত্বে বিশেষ পূজা ও আচার-অনুষ্ঠান চলছে। একদিকে তারা আধ্যাত্মিক উপায়ে সেই অশুভ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছে, অন্যদিকে গোস্বামী পরিবারের সদস্যরা দিতি, গোরা ও বাকিরা মহাপ্রভুকে জাগ্রত করার জন্য গভীর প্রার্থনায় মগ্ন হয়েছে।
আরও পড়ুনঃ বসু বাড়িতে বিষাদের ছায়া! মল্লারের হতেই টগরের মৃ’ত্যু? অন্ধকারেও আশার আলো দেখতে পেল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
পরিস্থিতি যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখনই এক অভূতপূর্ব ও অলৌকিক ঘটনা ঘটে সবার একত্রিত ও ব্যাকুল প্রার্থনায় যেন সাড়া দেন স্বয়ং মহাপ্রভু! এরপর দেখা যায়, গোস্বামী বাড়ির চারপাশে কালো জাদুর প্রভাবে তৈরি করা সুরক্ষাবেষ্টনী বা অদৃশ্য পাঁচিলটি ভেঙে যায়। এই ঘটনাটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে, সব অশুভ শক্তিকে হারিয়ে এক পরম শক্তিশালী আধ্যাত্মিক শক্তির প্রকাশ ঘটেছে।

