অসম্পূর্ণ প্রেম নাকি পূর্বজন্মের টান! কোন রহস্যে বাঁধা গোরা-দিতির ভাগ্য? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি-তে (Tare Dhori Dhori Mone kori) আমরা দেখতে পাচ্ছি, সাধকদের নির্দেশ মেনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে গোরা অবশেষে শ্মশানে রূপের কবরের সন্ধান পায়। মাটির নিচে চাপা পড়ে থাকা শাড়ির টুকরোটি দেখা মাত্রই গোরার বুক এক অজানা হাহাকারে ফেটে পড়ে। ঠিক সেই সময়েই পুলস্ত্য তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা মরিয়া হয়ে রূপের দেহটি খুঁজছিল। অন্যদিকে, রূপের কবরের সামনে দাঁড়ানো গোরার কাছে হঠাৎই স্বয়ং রূপ এসে আবির্ভূত হয়। যদিও এই পুরো বিষয়টি ছিল গোরার একটি সুক্ষ্ম পরিকল্পনা। রূপ গোরাকে নির্দেশ দেয় তার দেহটি দাহ করার জন্য।
দিতির জীবন বাঁচাতে গেলে গোরাকে এই কঠিন সত্য মেনে নিতেই হতো যে রূপ আর ইহলোকে নেই। কোনো উপায় না দেখে রূপের শেষ ইচ্ছা পূরণ করতে গোরা দেহ সৎকারের ব্যবস্থা করে। এদিকে পুলস্ত্য যখন গোরার গাড়ি দেখতে পায়, তখন তার সন্দেহ আরও ঘনীভূত হয়। সে বুঝতে পারে গোরা লাশের হদিস পেয়ে গেছে। কিন্তু পুলস্ত্য পৌঁছানোর আগেই গোরা অত্যন্ত তৎপরতার সাথে রূপের দেহ তুলে দাহ করার কাজ শুরু করে দেয়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সেখানে হাজির হয় দিতি।
গোরাকে এই অবস্থায় দেখে সে যেমন অবাক হয়, তেমনই গোরার মনেও আশঙ্কার সৃষ্টি হয়। দিতি যখন তাকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করে, গোরা পরিস্থিতি সামাল দিতে বলে যে, সে একটি মানত পূরণ করতে এসেছে। সে দিতিকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে।
পুলস্ত্য যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন সব শেষ। রূপের দেহ ততক্ষণে আগুনের শিখায় বিলীন হতে শুরু করেছে। নিজের পরাজয় মেনে নিতে না পেরে রাগে ফেটে পড়ে পুলস্ত্য। তার সঙ্গীরা গোরার গাড়ির ওপর হামলা করতে উদ্যত হলেও ভাগ্যের জোরে গোরা ও দিতি সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়।
আরও পড়ুনঃ ২৭ বছরের দাম্পত্যে হয়ে গিয়েছেন “ভাই বোন” ! স্বামীর সঙ্গে এক অদ্ভুত মুখের মিল! কি বললেন রূপঙ্কর পত্নী চৈতালী?
পুরো ঘটনার পর গোরার প্রতি দিতির মনে এক গভীর ভালোবাসার জন্ম হয়। গোরা দিতির সেই আকুলতা বুঝতে পারলেও নিজেকে গুটিয়ে রাখে এবং সচেতনভাবে তাকে এড়িয়ে চলে। কারণ তাদের এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক পূর্বজন্মের রহস্য। যে রহস্যের জট খুললে হয়তো সমাধান হবে বর্তমানের সমস্ত জটিলতা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

