তাসের ঘরের মতো ধসে গেল রক্তিমের পরিকল্পনা! তার নোংরামি শেষ করতে দিতির অভাবনীয় মাস্টারস্ট্রোক! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রক্তিমের দুই বোনের সাহায্য নিয়ে দিতি ও গোরা জানতে পারে যে ইন্দুকে একটি গোপন বাগানবাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। খবর পাওয়া মাত্রই তারা দঙ্গল নিয়ে সেই ঠিকানায় যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে, আড়াল থেকে পুলস্ত্য এই সব পরিকল্পনা জেনে যায়। সে তড়িঘড়ি করে রক্তিমকে ফোন করে সতর্ক করতে চেয়েছিল যে দিতি আর গোরা তাকে ধরতে আসছে, কিন্তু রক্তিম সেই মুহূর্তে ফোনে মন দেওয়ার মতো অবস্থায় ছিল না।

বাগানবাড়ির ভেতরে তখন ইন্দুকে সামলাতে হিমশিম খাচ্ছিল রক্তিম। মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে ইন্দু বারবার পাগলামি করছিল। তাকে শান্ত করার জন্য রক্তিম শেষমেশ বিয়ের টোপ দেয়। বিয়ের কথা শুনেই ইন্দু হঠাৎ শান্ত হয়ে যায়, কারণ তার মনে একটা চাপা কষ্ট ছিল যে তার অসুস্থতার জন্য বুঝি কোনোদিন বিয়ে হবে না। এবার তাকে কেউ বিয়ে করবে ভেবে সে আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করে দেয়, আর রক্তিম এই সুযোগটাই কাজে লাগায়।

দিতি ও গোরা যখন বাগানবাড়িতে পৌঁছায়, তখন সেখানে রক্তিমের লোকবল আর গুণ্ডারা পাহারায় ছিল। রক্তিম আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল যাতে কেউ ভেতরে ঢুকে বাধা দিতে না পারে। দিতি ও গোরার সেখানে পৌঁছাতে কয়েক মুহূর্ত দেরি হয়ে যায়, আর সেইটুকু সময়ের মধ্যেই রক্তিম তড়িঘড়ি করে বিয়ের আচার সেরে ফেলে এবং জোর করে ইন্দুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়।

নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে দিতি ও গোরা থমকে যায়। সবাই যখন ভাবছিল সব শেষ হয়ে গেল, ঠিক তখনই দিতি হার না মেনে এক দুর্ধর্ষ পাল্টা চাল দেয়। নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সে সেই মণ্ডপেই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যে, সেই একই মণ্ডপে রক্তিমের নিজের বোনের সাথে তার ভাসুরের বিয়ে দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলে দিতি।

আরও পড়ুনঃ বাবার বুদ্ধিতে কুপোকাত রায়ান! তার ঈর্ষাই কি পারুলকে ভালোবাসার স্বীকৃতি দেবে? বউকে হারানোর ভয়ে ভাঙবে রায়ানের মৌনতা! দুর্ধর্ষ আজকের পর্ব

দিতির এই অভাবনীয় পদক্ষেপে মুহূর্তের মধ্যে খেলার মোড় ঘুরে যায়। রক্তিম যে নোংরা খেলা খেলে ইন্দুকে ফাঁসাতে চেয়েছিল, দিতি তাকে তার নিজের চালেই একেবারে কোনঠাসা করে দেয়। দিতি তাকে স্পষ্ট হুঁশিয়ারি দেয় যে, যদি ইন্দুর কোনো সামান্যতম ক্ষতি হয়, তবে রক্তিমের বোনও তাদের কাছে থাকবে। দিতি বুঝিয়ে দেয় যে রক্তিম যদি ইন্দুর ওপর কোনো অন্যায় করে, তবে তার ফল তার নিজের বোনকেও ভুগতে হবে। এভাবে দিতির বুদ্ধির কাছে রক্তিম চূড়ান্তভাবে জব্দ হয়।

Back to top button