বিয়ের মণ্ডপেই পাশা উল্টে দিল দিতি! নিজের চালেই জব্দ খলনায়ক রক্তিম! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, তদন্ত শুরু করতেই দিতি তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ধরে ফেলে যে, ছদ্মবেশী সাধুই খাবারে বিষ মিশিয়েছিল। সে নিশ্চিত হয় যে এই সাধু আসলে তাদের পুরনো শত্রু পুলস্ত্য। পুলস্ত্যকে ধরার জন্য দিতি আর গোরা একটা ফন্দি আঁটে। তারা কুন্তলিকে দিয়ে পুলস্ত্যকে ফোন করায় এবং তার সঠিক অবস্থান জেনে নেয়। এরপর কোনো দেরি না করে গোরা তার দলবল নিয়ে সেখানে হানা দেয় এবং পুলস্ত্যকে হাতেনাতে ধরে ফেলে উপযুক্ত শিক্ষা দেয়।

এত মার খেয়েও পুলস্ত্য ছিল খুবই অহংকারী। গোরা তাকে নিজের অপরাধ স্বীকার করে ভগবানের নাম নিতে বললেও সে তা কানেই নেয় না। উল্টো সে গোরাকে হুমকি দিয়ে বলে যে, গোরার ভগবান তার কিছুই করতে পারবে না। কিন্তু ভাগ্যের পরিহাসে হঠাৎ করেই পুলস্ত্যের রক্তবমি শুরু হয়। কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। শেষে নিরুপায় হয়ে সে সেই সাধুর কাছে যায় যে তাকে পুনর্জন্মের গল্প শুনিয়েছিল। সাধু তাকে সাফ জানিয়ে দেয় যে, শুভ শক্তির কাছে তাকে বারবার হার মানতে হবে। কিন্তু পুলস্ত্য জেদ ধরে যে সে এই জন্মে দিতি আর গোরার থেকে আগের জন্মের প্রতিশোধ নিয়েই ছাড়বে।

এদিকে গোরা আর দিতি বাড়ি ফিরে শুনে স্তম্ভিত হয়ে যায় যে রক্তিম সুযোগ বুঝে ইন্দুকে অপহরণ করে নিয়ে গেছে। এই খবর শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। আগের বার রক্তিমের ঠিকানা জানা থাকলেও এবার সে কোথায় গা ঢাকা দিয়েছে তা কেউ জানত না। ওদিকে রক্তিম তার বাগানবাড়িতে ইন্দুকে আটকে রেখে তাকে ভুলিয়ে-ভালিয়ে বিয়ে করার চেষ্টা করতে থাকে। বাড়ির সবাই যখন দিশেহারা, তখন রক্তিমের দুই বোন এসে গোরা ও দিতিকে সাহায্য করে। রক্তিমের বড় বোন জানত তার ভাই ঠিক কতটা নিচ হতে পারে এবং সে কোথায় লুকাতে পারে।

বোনেদের দেওয়া ঠিকানায় দিতি আর গোরা দলবল নিয়ে বাগানবাড়িতে পৌঁছায়। কিন্তু তারা সেখানে পৌঁছাতে সামান্য দেরি করে ফেলে। রক্তিম তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসে জোর করে ইন্দুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। এই দৃশ্য দেখে সবাই যখন হতভম্ব, তখন দিতি দমে না গিয়ে এক দারুণ পাল্টা চাল দেয়। সে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই একই বিয়ের মণ্ডপে রক্তিমের নিজের বোনের সাথে তার ভাসুরের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলে।

আরও পড়ুনঃ মৃ’ত্যুর মুখে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ! বোতাম টেপার আগেই হবে দাদুর মুক্তি! সংযুক্তার ষ ড়যন্ত্র রুখতে পারুলের পাল্টা চাল! দুর্ধর্ষ আজকের পর্ব

দিতির এই অভাবনীয় পদক্ষেপে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। রক্তিম যে নোংরা খেলা খেলতে চেয়েছিল, দিতি তার নিজের চালেই তাকে জব্দ করে দেয়। দিতি আর গোরার সাহসিকতায় শুধু ইন্দুর সম্মান রক্ষাই পায় না, বরং রক্তিমের মতো অশুভ শক্তির দম্ভও ধুলোয় মিশে যায়। শেষ পর্যন্ত দিতির বুদ্ধির জোরেই সত্যের জয় হয় এবং একটি বড় বিপদ থেকে পরিবারটি রক্ষা পায়।

Back to top button