জেলে বসেই ছক কষছে রক্তিম! গোস্বামী বাড়ির দিকে ধেয়ে আসছে বড় বিপদ! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গোরা আর দিতি মিলে গ্রামের সাধারণ মানুষদের বুঝিয়ে শুনিয়ে একজোট করে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সাধারণ মানুষও ভয় কাটিয়ে তাদের সাথে যোগ দেয়। সবাই মিলে দল বেঁধে প্রভাবশালী রক্তিমদের বাড়িতে চড়াও হয়। গ্রামের মানুষের এই একতা আর শক্তি দেখে রক্তিমের বাবা ভয় পেয়ে পিছিয়ে যেতে বাধ্য হন। এই সুযোগে গ্রামবাসীরা ঘরের ভেতর থেকে বন্দি ইন্দুকে উদ্ধার করে নিয়ে আসে। সবাই যখন ইন্দুকে নিয়ে খুশিমনে বাড়ির দিকে রওনা হবে, তখনই পরিস্থিতি আবার গরম হয়ে ওঠে।
রক্তিমের বাবা এত সহজে হার মানার মানুষ ছিলেন না। সে তার ছেলেকে জেল থেকে ছাড়াতে পাগল হয়ে উঠেছিল। গোরা যখন ইন্দুকে নিয়ে ফিরছিল, তখন সে বন্দুক উঁচিয়ে গোরার পথ আটকায়। সে চিৎকার করে বলতে থাকে যে, সে কিছুতেই ইন্দুকে নিয়ে যেতে দেবে না। যখনই সে গোরাকে গুলি করতে যাবে, ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন তাকে বাঁশ দিয়ে মেরে হাত থেকে বন্দুক ফেলে দেয়। এরপর রাগী গ্রামবাসীরা রক্তিমের বাবাকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারতে থাকে। তার অবস্থা যখন খুব খারাপ, তখন গোরা সবাইকে শান্ত করে তাকে বাঁচায়।
গোরা এরপর রক্তিমের বাবাকে ভালো পথে আনার চেষ্টা করে। সে তাকে ভগবানের নাম আর কীর্তন শোনায়, বারবার কৃষ্ণ নাম জপ করতে বলে। কিন্তু রক্তিমের বাবা প্রথমে কিছুতেই শুনতে চান না। তিনি রেগে বলেন যে কৃষ্ণ তার কোনোদিনও ভালো করেনি, তাই তিনি ভগবানের নাম নেবেন না। তখন গোরা নিজে ভক্তিভরে গান ধরতে শুরু করে। গোরার সেই মিষ্টি গানের সুর শুনে রক্তিমের বাবার মনের সব রাগ জল হয়ে যায়। তার মনে হয় গোরার মধ্যে সে স্বয়ং মহাপ্রভুকে দেখতে পাচ্ছে।
গোরার গানের জাদুতে রক্তিমের বাবার জেদ ভেঙে যায়। তিনি গোরার পায়ে লুটিয়ে পড়ে নিজের ভুল বুঝতে পারেন এবং ক্ষমা চান। শুধু তাই নয়, তিনি সরাসরি গোস্বামী বাড়িতে গিয়ে গোরার দাদুর পা ধরেও নিজের অন্যায়ের জন্য মাফ চেয়ে নেন। গোরার এই সুন্দর আর শান্ত রূপ দেখে দিতি অবাক হয়ে যায়। সে মনে মনে স্বীকার করে নেয় যে, গোরার এমন ব্যক্তিত্বের প্রেমে না পড়ে থাকা সত্যিই অসম্ভব।
আরও পড়ুনঃ মিঠির বাড়িতে হঠাৎ হাজির কৃশানু! অধিকার নিয়ে শুরু চরম অশান্তি! কি হতে চলেছে মিঠি কৃশানুর সম্পর্কের পরিণতি? দুর্ধর্ষ আজকের পর্ব
গ্রামের মানুষ যখন গোরাকে দেবতার মতো পুজো করছে, ওদিকে জেলে বসে রক্তিম সব খবর পাচ্ছিল। পুলস্ত তাকে জানায় যে কীভাবে গোরা সবার মন জয় করে নিয়েছে। এসব শুনে রক্তিম রাগে ফুঁসতে থাকে। সে মনে মনে ঠিক করে নেয় যে, সে গোস্বামী বাড়ির বড় কোনো ক্ষতি করবে। সে শপথ করে যে জেলের বাইরে এসে সে সবাইকে বুঝিয়ে দেবে গোরা আসলে কোনো অবতার নয়, বরং সাধারণ একজন মানুষ।

