এবার লড়াই হবে সেয়ানে সেয়ানে! তৃতীয় খণ্ডের খোঁজে দিতি, পুলস্ত্য আর কুন্তল! কে জিতবে এই মর’ণপণ যুদ্ধে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গোরার শরীর একটু ঠিক হতেই মহাপ্রভু দিতিকে সাবধান করে দেন। তিনি জানান যে, শত্রুরা গোরাকে শেষ করে দেওয়ার জন্য ওত পেতে আছে। গোরার প্রাণ বাঁচাতে দিতি মরিয়া হয়ে ‘ফুল মুরারী’ বইয়ের হারিয়ে যাওয়া দ্বিতীয় খণ্ডটি খুঁজতে শুরু করে। কারণ ওই বইতেই লেখা আছে কীভাবে গোরাকে বাঁচানো সম্ভব। মহাপ্রভুর ইশারায় দিতি শেষমেশ পুলস্ত্যের গোপন ঘরে গিয়ে পৌঁছায়।

পুলস্ত্যের ঘরে গিয়ে দিতি যখন কাঙ্ক্ষিত সেই বইটি খুঁজে পায়, ঠিক তখনই ঘটে এক বিপদ। দিতির একটু শব্দ হতেই হিয়ার ঘুম ভেঙে যায়। হাতে চুরির মাল আর সামনে ধরা পড়ে যাওয়ার ভয় সব মিলিয়ে দিতি এক কঠিন অবস্থায় পড়ে। তবে নিজের বুদ্ধি আর মহাপ্রভুর আশীর্বাদে শেষ পর্যন্ত দিতি সেখান থেকে কোনোমতে নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারে।

গল্পের এই পর্যায়ে সব ওলটপালট করে দিয়ে হাজির হয় কুন্তল। এতদিন লড়াইটা ছিল দিতি আর পুলস্ত্যের মধ্যে, কিন্তু কুন্তল এসে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। তার হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, সে কেবল সাধারণ কোনো চরিত্র নয়। সে এসেছে পুরো পরিস্থিতি নিজের কব্জায় নিতে। তার এই ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি গল্পের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

কুন্তল যখন পুলস্ত্যদের হুমকি দিচ্ছিল, তখন গুরুদেব তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেন। জানা যায়, ‘ফুল মুরারী’ কাব্যের সাথে কুন্তলের এক গভীর ও যন্ত্রণার সম্পর্ক আছে। আসলে এই কুন্তল নিজেও সেই গল্পের একটা অংশ। গত জন্মে সে গোরাকে পেতে চেয়েছিল, কিন্তু তার সেই ভালোবাসা পূর্ণ হয়নি। সেই পুরনো ক্ষত আর অপূর্ণ ইচ্ছা নিয়েই সে আবার ফিরে এসেছে এই জন্মে।

আরও পড়ুনঃ বিয়ের আসরে আ’ত্মহত্যার হুমকি! সান্যাল বাড়ির ভাগ্য কি বদলে দিতে পারবে পারুল? দুর্ধর্ষ আজকের পর্ব!

আজকের পর্বে দেখা যাবে এক নতুন লড়াই। দিতি আর পুলস্ত্য একে অপরকে চ্যালেঞ্জ করেছে যে, কে আগে ওই বইয়ের তিন নম্বর খণ্ডটি খুঁজে বের করবে। এদিকে আড়ালে থেকে কুন্তল মনে মনে ঠিক করেছে যে, দিতি বা পুলস্ত্য কাউকে সে সফল হতে দেবে না। সবার আগে সেই তৃতীয় খণ্ডটি খুঁজে বের করে নিজের অসমাপ্ত গল্প পূর্ণ করবে।

Back to top button