কুন্তলিনী-পুলস্ত্যর নতুন চ’ক্রান্ত! দিতির গান গাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালেন গোরার মা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিজের গানের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দিতি এক অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করে। সে বাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তার ওপর খাট পেতে বসে পড়ে এবং সেখানেই গান গাইতে শুরু করে। শুধু খাট নয়, টেবিল ফ্যান থেকে শুরু করে রান্নার সরঞ্জাম—সবকিছু সাজিয়ে রাস্তার ওপর সে যেন এক আস্ত সংসার গড়ে তোলে। দিতির এই অদ্ভুত কাণ্ড দেখে বাড়ির সবাই হতবাক হয়ে যায়; কুন্তলী ভাবেন দিতি সত্যি ঘর ছেড়েছে, যদিও পুলস্ত্য আর দিতির বোন তার স্বভাব সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিল।
রাস্তার মাঝখানে দিতির এই প্রতিবাদ পথচলতি মানুষের নজর কাড়ে। পাড়ার লোকজন দিতিকে মনে-প্রাণে ভালোবাসত, তাই তারা গোরার মায়ের রক্ষণশীল আচরণ মেনে নিতে পারছিল না। ভিড় বাড়তে দেখে এবং জনমত নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে বুঝে গোরার মা বাধ্য হয়েই দিতিকে ঘরে ফিরে আসার কথা বলেন। দিতিও সুযোগ বুঝে স্পষ্ট জানিয়ে দেয় যে, গান গাইতে দিলেই সে কেবল ঘরে ফিরবে। মুখে স্বীকার না করলেও, পরিস্থিতির চাপে গোরার মায়ের হার সেদিন স্পষ্ট হয়ে যায়।
ছেলের জেদ আর বাড়ির বউয়ের এই প্রকাশ্য বিদ্রোহ গোরার মায়ের আত্মসম্মানে চরম আঘাত হানে। গোরা তার মায়ের মন খারাপ দেখে বোঝাতে গেলে তিনি রাগে-অভিমানে তাকেও দূরে ঠেলে দেন। এমনকি দিতি যখন সব মিটমাট করার উদ্দেশ্যে শাশুড়ির কাছে যায়, তিনি তাকে অপমান করে তাড়িয়ে দেন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে কুন্তলী ও পুলস্ত্য গোরার মাকে দিতির বিরুদ্ধে আরও উসকে দিতে শুরু করে, যার ফলে তিনি দিতিকে পাকাপাকিভাবে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
শাশুড়ি মায়ের ঘৃণা ও ষড়যন্ত্র সত্ত্বেও দিতি হাল ছাড়ে না। সে স্থির করে মা ও ছেলের মধ্যেকার এই দূরত্ব সে কমিয়ে আনবে। পরিকল্পনা অনুযায়ী দিতি রটিয়ে দেয় যে গোরার খুব জ্বর হয়েছে। এমনকি গোরার শরীরে সত্যি জ্বর আনার জন্য সে নানা কৌশল অবলম্বন করে, যাতে ছেলের অসুস্থতার খবরে মায়ের মন গলে যায়। দিতি বিশ্বাস করে যে মাতৃত্বের টান শেষ পর্যন্ত সমস্ত জেদ আর অভিমানকে পরাজিত করবে।
আরও পড়ুনঃ আতঙ্ক কাটিয়ে উঠে নতুন লড়াইয়ে সামিল পারুল! সংযুক্তার ঘরেই লুকিয়ে গয়না চুরির আসল সূত্র! দুর্ধর্ষ আজকের পর্ব
মা-ছেলের সম্পর্ক ঠিক করার চেষ্টার মাঝেই দিতির জীবনে বড় এক সুযোগ আসে সে গান গাওয়ার জন্য আমন্ত্রিত হয়। দিতি কথা দেয় যে সে অবশ্যই গান গাইতে যাবে। কিন্তু অন্য দিকে গোরার মা মনে মনে সংকল্প করেন যে, তিনি যেভাবেই হোক দিতিকে গানের অনুষ্ঠানে যাওয়া থেকে আটকাবেন। এখন দেখার বিষয়, দিতি কি পারবে তার শাশুড়ির মন জয় করে নিজের গানের স্বপ্ন পূরণ করতে, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের শিকার হবে সে।

