রক্তিমের ম’রণফাঁদে পা দিল ইন্দু! নিজের বোনকেই ঘুঁটি বানিয়ে জিততে চাইছে সে! রক্তিমকে কড়া হুঁশিয়ারি দিতির! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গোরার বড় বিপদ কেটে যাওয়ায় গোরার মা মনে খুব শান্তি পান এবং ভগবানের কাছে পুজো দেন। তিনি বুঝতে পারেন যে, দিতি পাশে না থাকলে গোরাকে আজ বাঁচানো যেত না। গোরা নিজেই তার মাকে সব বুঝিয়ে বলে। সব শুনে গোরার মা দিতির ওপর রাগ ভুলে যান এবং তাকে মন থেকে আশীর্বাদ করেন।

ঠিক সেই সময়েই রক্তিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইন্দু ভয়ে কাঁপতে কাঁপতে দিতিকে ফোন করে। সে কান্নাকাটি করে জানায় যে, ওই বাড়িতে তার থাকা আর সম্ভব নয়, সে খুব বিপদে আছে। প্রিয় বন্ধুর এই অবস্থার কথা শুনে দিতি আর এক মুহূর্ত দেরি না করে গোরাকে সাথে নিয়ে ইন্দুর বাড়ির দিকে রওনা হয়।

ইন্দুর বাড়িতে গিয়ে দিতি আর গোরা তাকে নিয়ে আসতে চায়। রক্তিমের মা আর বোনও তাতে রাজি হয়ে যান, কারণ তারা জানেন রক্তিম কতটা খারাপ এবং সে বাড়ির বড়দের কোনো কথাই শোনে না। তারা চেয়েছিলেন ইন্দু যেন নিজের বাপের বাড়িতে গিয়ে শান্তিতে থাকে। কিন্তু যখন ইন্দুকে ডাকা হয়, তখন ইন্দু হঠাৎ করেই একদম বদলে যায়।

ইন্দু কিছুক্ষণ আগে পর্যন্ত রক্তিমের ভয়ে পালাচ্ছিল, কিন্তু সেই হিন্দুই এখন বলে যে সে কোথাও যাবে না। আসলে রক্তিম তার সরলতার সুযোগ নিয়ে তাকে উল্টোপাল্টা বুঝিয়ে নিজের কথার জালে ফাঁসিয়ে ফেলেছে। ইন্দু একটু বোকা আর সরল মনের মানুষ, তাই সে রক্তিমের চালাকি ধরতে না পেরে তার মিথ্যা কথাই বিশ্বাস করে নেয় এবং থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ বোনকে বাঁচাতে পারুলের মরণপণ শপথ! রাজাকে জব্দ করতে পারুলের মোক্ষম চাল! শরবতেই লুকানো আসল রহস্য! দুর্ধর্ষ আজকের পর্ব

রক্তিম নিজের বোনকেও এখন নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে যাতে দিতি তাকে আর ভয় দেখাতে না পারে। দিতি এতে দমে না গিয়ে রক্তিমকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে, ইন্দুর ওপর যদি কোনো অত্যাচার হয় তবে সে রক্তিমকে ছাড়বে না। সে শপথ নেয় যে ইন্দুর ক্ষতি হলে সে রক্তিমকে যেখানেই হোক খুঁজে বের করবে এবং উচিত শিক্ষা দেবে।

Back to top button