দিতিকে নিজের করে পেতে পুলস্ত্যের নতুন চাল! পরপুরুষের হাতে সিঁদুর পরার আগেই নিজের গলায় ছুরি চালিয়ে দিল দিতি! গোরা কি পারবে তাকে বাঁচাতে? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দিতির বাবা সুশোভন বাবুর শরীর খারাপ হতে শুরু করেছে। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল, এখন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। পুলস্ত্য দাবি করল তার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে। এটা কি সত্যিই অসুস্থতা নাকি দিতিকে পাওয়ার জন্য পুলস্ত্যের কোনো নতুন নোংরা চাল, তা বোঝা যায়নি।
ওদিকে ব্রজধামে বসে গোরা দিতির জন্য প্রার্থনা করতে থাকে। যাতে দিতির বাবা সুস্থ হয়ে ওঠে। সে জানে না অদ্বিতিয়াকে শরীর খারাপের ভান করে নিয়ে যাওয়া হয়েছে। পুলস্ত্য গোস্বামী পরিবারের আসার আগে থেকেই অদ্বিতীয়ার ক্ষতি করার চেষ্টা করে এসেছে। কিন্তু বিভিন্নভাবে প্রাণে রক্ষা পেয়েছে দিতি। বেশিরভাগ সময়ে তাকে রক্ষা করেছে গোরা।
কিন্তু এইবার পাশা উল্টে দিয়েছে পুলস্ত্য। সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল গোরার উপস্থিতিতে অদ্বিতীয়ার ক্ষতি করা সম্ভব নয়। তাই ব্রোজোধাম থেকে অদ্বিতীয়াকে দূরে নিয়ে যেতে চেয়েছিল সে। আর নিজের উদ্দেশ্যে দারুন ভাবে সফল হয় পুলস্ত্য। অদ্বিতীয়াকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে করার সমস্ত জোগাড় করে ফেলে সে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, পুলস্ত্য জোর করে দিতির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে যায় আর ঠিক তখনই উঠে দাড়ায় দিতি। সে বলে, ‘আমি একজনের স্ত্রী। আমি কোনভাবেই অন্য কারোর হাত থেকে সিঁদুর পরতে পারবো না। আর যদি আমাকে জোর করা হয় তাহলে আমি নিজেকে শেষ করে দিতে দুবার ভাববো না।
আরও পড়ুনঃ মাত্র ২৭ বছরেই সব শেষ! নিজের হাতে নিজেকে শেষ করে দিলেন জনপ্রিয় অভিনেতা! প্রয়াত এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী! শোকের ছায়া টলিপাড়ায়!
এরপরেই একটা ছুরি তুলে নিয়ে অদ্বিতীয়া অবলীলায় সেটা নিজের বুকে বসিয়ে দিতে যায়। ভয় পেয়ে যায় পুলস্ত্য। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় গোরা। হাত দিয়ে ছুরিটা চেপে ধরে সে। আর রুদ্রমূর্তি ধারণ করে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে পুলস্ত্যর দিকে।

