জেলে বসেই দিতির বিপদ টের পেল গোরা! গোপালকে বাঁচাতে গিয়ে টাইম বো’মার সামনে দিতি! অলৌকিকভাবে রক্ষা করল মহাপ্রভু! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রক্তিমের মিথ্যে কথায় সাধারণ মানুষ গোরার ওপর খুব রেগে ছিল। দিতি যখন মীরার সঙ্গে দেখা করতে যায়, তখন লোকজন তাকে বাধা দেয়। আসলে রক্তিম সবাইকে ভুল বুঝিয়ে খেপিয়ে দিয়েছিল। কিন্তু দিতি সহজে হার মানার মেয়ে নয়। সে নিজের পরিচয় লুকিয়ে ছদ্মবেশ ধরে মীরার কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়, যাতে আসল সত্যিটা সবার সামনে আনা যায়।
এদিকে মীরা নিজের ভুলের জন্য খুব কষ্ট পাচ্ছিল। গোরার নামে মিথ্যে বলা আর গোপালকে হারানোর ভয় তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এই অপরাধবোধ সইতে না পেরে মীরা নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময়েই দিতি সেখানে পৌঁছে যায় এবং সময়মতো মীরাকে বাঁচিয়ে নেয়। দিতির এই সাহস দেখে দর্শকরা আজ মুগ্ধ হয়েছেন।
সব প্ল্যান ভেস্তে যেতে দেখে রক্তিম রাগে ফেটে পড়ে। সে দিতিকে ভয় দেখায় যে গোস্বামী বাড়ির সবাইকে সে শেষ করে দেবে। কিন্তু দিতি একটুও ভয় পায়নি। সে উল্টো রক্তিমকে চ্যালেঞ্জ জানিয়ে বলে যে, সত্যি ও ন্যায়ের পথে থাকলে তাকে কেউ আটকাতে পারবে না। দিতি ও রক্তিমের এই মুখোমুখি লড়াই আজকের পর্বে টানটান উত্তেজনা তৈরি করে।
দিতি মীরাকে উদ্ধার করার পর মীরা সব সত্যি কথা স্বীকার করে নেয়। মীরার মুখ থেকে সবটা শুনে দিতির সন্দেহ সত্যি প্রমাণিত হয়। এরপর সে গোপালকে বাঁচাতে ছুটে যায়। মহাপ্রভুর নাম নিয়ে দিতি যখন গোপালের কাছে পৌঁছায়, দেখে সেখানে একটি টাইম বোমা রাখা আছে। কিন্তু গোপালকে নিয়ে বেরোনোর সময় স্বয়ং মহাপ্রভু তাদের রক্ষা করেন।
আরও পড়ুনঃ “গানে গানে চিরকাল উনি বেঁচে থাকবেন…” আশাজিকে সুরে সার বিদায় জানালেন দেবশ্রী রায়! আবেগে ভাসল গোটা মঞ্চ!
অন্যদিকে, গোরা জেলে থাকলেও মনে মনে বুঝতে পারে যে দিতির কোনো বিপদ হয়েছে। এখন দেখার বিষয়, দিতি কি পারবে শেষ পর্যন্ত গোপালকে নিয়ে সুস্থভাবে সবার কাছে ফিরতে? আর রক্তিমের এই শয়তানির শেষ কোথায় হবে? সব মিলিয়ে আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

