কুমির নিয়ে শয়তান সাধুর নতুন ম’রণফাঁদ! জল আনতে গিয়েই চরম বিপদ! দিতির জীবনে ভয়ঙ্কর ঝড়! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আইনি লড়াইয়ে জিতে অবশেষে মহাপ্রভুর সেবার সমস্ত দায়িত্ব ফিরে পান গোরার দাদু। কিন্তু জয় এলেও বিপদ যেন কিছুতেই কাটতে চায় না। ওদিকে পরাজিত ও শয়তান অসাধু বাবা আবারো এক নতুন কালো জাদু ও অসৎ চক্রান্তের ছক কষেছে। সেই শয়তানির কুপ্রভাবেই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় গোরার দাদু বা পরিবারের বাকি সদস্যরা কেউই নিজেদের চেনা, আপন বাড়িতে পা রাখতে পারছিল না। এক অদৃশ্য বাধা তাদের আটকে দেয়।

গোস্বামী বাড়িকে এই অশুভ শক্তির হাত থেকে মুক্ত করতে কুন্তল ও পুলস্তর গুরুদেবের নেতৃত্বে শুরু হয় বিশেষ পূজা ও তান্ত্রিক আচার-অনুষ্ঠান। একদিকে যখন আধ্যাত্মিক উপায়ে সেই কালো শক্তিকে প্রতিহত করার চেষ্টা চলছে, অন্যদিকে তখন গোস্বামী পরিবারের দিতি, গোরা ও বাকি সদস্যরা মহাপ্রভুর চরণে নিজেদের সঁপে দিয়ে ব্যাকুল প্রার্থনায় মগ্ন হয়। পরিস্থিতি যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখনই ঘটে এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা! সবার একত্রিত ও গভীর প্রার্থনায় সাড়া দেন স্বয়ং মহাপ্রভু। নিমেষের মধ্যে গোস্বামী বাড়ির চারপাশের সেই কালো জাদুর অদৃশ্য পাঁচিলটি ভেঙে চুরমার হয়ে যায়, যা প্রমাণ করে যে সব অশুভ শক্তির ওপরে পরম ঈশ্বরের জয় হয়েছে।

বাধা কাটতেই বাড়ির ভেতরে ছুটে যায় সবাই। কিন্তু ভেতরে ঢুকে দিদিরা যা দেখে, তাতে সকলের চোখ কপালে ওঠে! দেখা যায়, মূলস্ত ও রক্তিমসহ বাকিরা গোপনে শয়তানের আরাধনা করছিল। নিজের ছেলের এই কুকীর্তি দেখে ও অনুশোচনায় ভেঙে পড়ে পুলস্ত্যর মা সোজা দাদুর পায়ে এসে পড়েন। নিজেরা বাঁচতে এবং পাপীদের তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানান তিনি। এরপর গোরার ভাই কোনো রকমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে গোস্বামী বাড়ি আবারো তার পুরনো ছন্দে ফিরে আসে। আনন্দের সাথে মহাপ্রভুর ভোগ নিবেদন, চন্দনচর্চা ও সন্ধ্যা আরতি শুরু হয়—চারদিক মঙ্গল শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এই খুশির আবহে গোরা মন থেকে দিতিকে ধন্যবাদ জানায়। সে স্বীকার করে যে, দিতি যদি আজ এই অসীম সাহস না দেখাতো, তবে হয়তো গোস্বামী পরিবার কোনোদিনই তাদের এই ভিটেমাটিতে ফিরে আসতে পারতো না।

আরও পড়ুনঃ মল্লারকে বাঁচাতে পারুল-রায়ান জুটির মাস্টারস্ট্রোক! হাতে এল নতুন সূত্র! রায়ানকে সঙ্গে নিয়ে রহস্য ভেদ করবে সত্যান্বেষী পারুল!

তবে সুখের দিন বোধহয় বেশিদিন সইবে না। দিতি ও গোরার এই কাছাকাছি আসা এবং সব ষড়যন্ত্র ভেস্তে যাওয়া কিছুতেই সহ্য করতে পারছে না কুন্তল। সে সুযোগ বুঝে আবারো সেই শয়তান সাধুর ডেরায় পৌঁছায়। দিতিকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য এবার তারা এক ভয়ঙ্কর ও নৃশংস ফাঁদ পাতে। নদী থেকে একটা হিংস্র কুমির নিয়ে এসে তারা দিতিকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করে। পরের দিন দিতি যখন ঘাটে জল আনতে যাবে, তখনই সে পড়তে চলেছে এই প্রাণঘাতী বিপদের মুখে! এখন দেখার, মহাপ্রভুর কৃপায় দিতি কি পারবে এই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরতে?

Back to top button