ষ’ড়যন্ত্রের জালে গোরা! গোরার মুখে কালি মাখাতে গিয়ে ব্যর্থ রক্তিম! ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে কড়া জবাব দিল দিতি! দুর্ধর্ষ আজকের আর

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রক্তিম আর পুলস্ত্য মিলে গোরার ক্ষতি করার জন্য এক ভয়ংকর ফাঁদ পাতে। তারা মীরার ছোট ছেলেকে অপহরণ করে একটি অজানা জায়গায় আটকে রাখে। রক্তিমের উদ্দেশ্য ছিল মীরাকে ব্যবহার করে গোরাকে বিপদে ফেলা। নিজের একমাত্র সন্তানের প্রাণের ভয়ে মীরা নিরুপায় হয়ে যায়। রক্তিম তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে, যদি সে গোরার নামে মিথ্যে কলঙ্ক না রটায়, তবে তার ছেলের ক্ষতি করা হবে।

ছেলের জীবন বাঁচাতে বাধ্য হয়ে মীরা এক কঠিন কাজ করে বসে। সে গোরার মতো একজন ভালো মানুষের নামে শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ আনে। এই খবর শোনামাত্র গোস্বামী বাড়ির সবাই অবাক হয়ে যায়। কেউই বিশ্বাস করতে পারছিল না যে গোরা এমন কাজ করতে পারে। দিতি মীরাকে বারবার সত্যি কথা বলার জন্য অনুরোধ করে, কিন্তু মীরা তার ছেলের বিপদের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করে এবং কাউকে কিছু বলে না।

মীরার অভিযোগের ভিত্তিতে পুলিশ গোস্বামী বাড়িতে আসে। তারা সরাসরি জানিয়ে দেয় যে, মীরা দাসের ওপর অত্যাচারের দায়ে তারা গোরাচাঁদ গোস্বামীকে গ্রেফতার করতে এসেছে। গোরার মতো নির্দোষ মানুষকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের বড়রা এবং প্রতিবেশীরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। গোরার ওপর এই অপবাদ কারো কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না।

পুলিশ যখন গোরাকে ধরে নিয়ে যেতে চায়, তখন দিতি সিংহের মতো গর্জে ওঠে। সে একা নয়, গোরার সততার ওপর পূর্ণ বিশ্বাস রেখে গোরার মা এবং বিশখাও দিতির পাশে এসে দাঁড়ায়। দিতি পুলিশকে বাধা দিয়ে বলে যে, গোরা কোনো অন্যায় করেনি এবং তাকে এভাবে নিয়ে যাওয়া যাবে না। গোরার মা কান্নায় ভেঙে পড়লেও নিজের ছেলের চরিত্রের ওপর তার অগাধ ভরসা ছিল। বাড়ির মেয়েদের এই সাহস দেখে সবাই অবাক হয়ে যায়।

আরও পড়ুনঃ বিয়ের মন্ডপে রণক্ষেত্র! ঋককে সরিয়ে পারুলের সিঁথিতে সিঁদুর পরাল রায়ান! অবাক গোটা বসু পরিবার! দুর্ধর্ষ আজকের পর্ব

গোরাকে যখন কোর্টে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছিল, তখন সুযোগ বুঝে রক্তিম সেখানে হাজির হয়। সে এক বাটি কালি নিয়ে আসে গোরার মুখে মাখিয়ে তাকে সবার সামনে ছোট করার জন্য। কিন্তু দিতি থাকতে সেটা সম্ভব ছিল না। দিতি শক্ত হাতে রক্তিমকে থামিয়ে দেয় এবং সবার সামনে চ্যালেঞ্জ করে যে, সে গোরার গায়ে কোনো আঁচ লাগতে দেবে না। দিতি কথা দেয় যে, সে খুব তাড়াতাড়ি এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে গোরাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবে।

Back to top button