ষ’ড়যন্ত্রের জাল ছিঁড়ে উপস্থিত গোরা! নায়কের বুদ্ধিতে রক্ষা পেলো দিতি! কি শাস্তি হলো কুন্তলার? দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে টিআরপি (TRP) লড়াই খুব কঠিন। প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে টিভির পর্দায়। সেরকমই একটি নতুন শুরু হওয়া ধারাবাহিক হলো তারে ধরি ধরি মনে করি। এই ধারাবাহিকে পল্লবীর দ্বৈত চরিত্র রয়েছে। আর বিপরীতে আছেন বিশ্বরূপ।

গতকালের পর্বে দেখানো হয়েছে, গোরা এক মুহূর্ত সময় নষ্ট না করে দিতিকে নিয়ে সরাসরি পুল্যস্তর বাড়িতে গিয়ে হাজির হয়। গোরার একমাত্র লক্ষ্য ছিল সবার সামনে পুল্যস্তর আসল রূপ প্রকাশ করা। সে একের পর এক প্রমাণ দিয়ে দেখিয়ে দেয় যে, পুল্যস্ত কীভাবে বারবার তার স্ত্রী রূপকে অপহরণ করার চেষ্টা করেছে। এতদিন চুপ থাকলেও এবার দিতি গর্জে ওঠে; সে দৃঢ় কণ্ঠে নিজেকে গোরার স্ত্রী রূপ বলে দাবি করে এবং পুল্যস্তর অন্যায়ের প্রতিবাদ জানায়।

পরিস্থিতি বেগতিক দেখে দিতির বাবা তার মায়ের একটি পুরনো ছবি দেখিয়ে দিতির স্মৃতি ফেরানোর চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, দিতির কিছুই মনে পড়ে না। শেষমেশ গোরা পুল্যস্তকে কড়া ভাষায় সাবধান করে দিয়ে দিতিকে নিয়ে সেখান থেকে চলে আসে। দিতি ও গোরা চলে যাওয়ার পর দিতির বাবা পুল্যস্তকে সরাসরি জিজ্ঞেস করেন গোরার আনা অভিযোগগুলো সত্যি কি না। চতুর পুল্যস্ত কোনোমতে কথা ঘুরিয়ে পরিস্থিতি সামলে নেয়। তবে দিতির বাবা, মা ও বোন মিলে আলোচনা করে নিশ্চিত হন যে, এই মেয়েটিই তাদের দিতি এখন শুধু তা প্রমাণ করার অপেক্ষা।

অন্যদিকে, গোরা ও দিতি বাড়ি ফিরলে কুন্তলা চরম চমকে যায়। সে ভাবতেও পারেনি দিতি আবার ফিরে আসবে। কুন্তলার চোখেমুখে যে আতঙ্কের ছাপ ছিল, তা দেখে দিতি বেশ বুঝতে পারে যে কুন্তলা তাকে সরাতে চেয়েছিল। দিতি আকারে-ইঙ্গিতে কুন্তলাকে বুঝিয়ে দেয় যে সে তাকে সন্দেহ করছে। পরদিন সকালে খাবারের টেবিলে দিতি জানায় যে সে একই খাবার বারবার খেতে পারছে না। গোরার মা এই বদলে যাওয়া আচরণ দেখে বেশ রেগে যান, কারণ আগে রূপ কখনো এমন আচরণ করেনি।

আরও পড়ুনঃ ‘আবার পরের বউকে নিয়ে ফ’ষ্টিনষ্টি…’ ভ্লগে দেবলীনা নন্দীকে দেখা মাত্রই কার তরফ থেকে ধেয়ে এলো কটাক্ষ? চুপ না থেকে কড়া জবাব দিলেন সায়ক চক্রবর্তী!

পরিবেশ হালকা করতে দিতি নিজেই সবার জন্য চিড়ের পোলাও রাঁধতে যায়। আর এই সুযোগটাই কাজে লাগায় কুন্তলা। সে দিতিকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য রান্নাঘরের গ্যাসের নল খুলে দিয়ে মৃ’ত্যুফাঁ’দ পেতে রাখে। এখন প্রশ্ন হলো, গোরা কি সঠিক সময়ে পৌঁছে দিতিকে এই নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে?

Back to top button