গোরার চোখের সামনেই দিতিকে অ’পহরণ! নজর এড়াতেই অচেতন দিতিকে নিয়ে চম্পট দিল পুলস্ত্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (zee bangla) পর্দায় সমকালীন জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হলো ‘তারে ধরি ধরি মনে করি’ (Taree Dhori Dhori Mone kori)। পল্লবী এবং বিশ্বরূপের জুটি প্রথমদিন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বর্তমানে গল্পে চলছে টানটান উত্তেজনাময় পর্ব।
গতকালের পর্বে দেখানো হয়েছে, সাধু বাবার ছদ্মবেশে পুলস্ত্যরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই গোরা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। একদিকে অসময়ে হঠাৎ ওঠা প্রবল ঝড়, আর অন্যদিকে দিতির একের পর এক বিপদ। সব মিলিয়ে গোরার মন কু গাইছিল। সে জানত যে বাইরে পুলস্ত্য ওঁত পেতে বসে আছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল।
ওদিকে কুন্তলা চরম অধৈর্য হয়ে অপেক্ষা করছিল কখন দিতি বাড়ি থেকে বেরোবে। নিজের পরিকল্পনা সফল করতে সে মরিয়া। ঠিক সেই সময় সে পুলস্ত্যকে ফোন করে বারবার জানতে চায়, দিতিকে ঠিক কবে এই বাড়ি থেকে সরানো হবে। জবাবে পুলস্ত্য তাকে শান্ত থাকতে বলে এবং রহস্যময়ভাবে জানায় যে, আজ রাতেই যা হওয়ার হবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশ আরও থমথমে হয়ে ওঠে। মাঝরাতে হঠাৎ দিতির প্রচণ্ড জ্বর আসে। কিছুদিন আগেই বড় একটা বিপদ কাটল কি না কাটল, তার মধ্যেই এই ঘটনা পরিবারের সবাইকে আতঙ্কিত করে তোলে। গোরা মনে মনে ভাবছিল, এই অসময়ের ঝড় আর দিদির শরীর খারাপ এসব কি কোনো বড় বিপদের ইঙ্গিত?
বাড়ির লোকজন সাধ্যমতো চেষ্টা করলেও দিদির জ্বরের কোনো উপশম হয় না, বরং তা উত্তরোত্তর বাড়তে থাকে। পরিস্থিতির বেগতিক দেখে সবাই মিলে ডাক্তার ডাকার পরামর্শ দেয়। দেরি না করে গোরা তার এক ডাক্তার বন্ধুকে ফোন করে সবটা জানায়। সব শুনে ডাক্তার বন্ধু পরামর্শ দেন দিদিকে আর বাড়িতে না রেখে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে।
আরও পড়ুনঃ পারফিউম দিয়েই বাজিমাত! অফিসের সেই চেনা গন্ধই পারুলকে পৌঁছে দিলো খু’নির কাছে! দুর্ধর্ষ আজকের পর্ব
আর ঠিক তখনই ওই ডাক্তারের মাথার পেছনে বন্দুক ঠেকায় পুলস্ত্যর। তাকে লোকজন ভয় দেখিয়ে জানায় কোন হাসপাতালে কোন বেডে তাকে ভর্তি করতে হবে। আর কুন্তলা মনে মনে ভাবতে থাকে আর ফিরবে না দিতি। বাড়ি থেকে বেরোনোর আগে গোরা ভগবানকে বারবার ডাকতে থাকে। দিতির যেন কোনো বিপদ না হয় তারজন্য প্রার্থনা করতে থাকে। এদিকে হাসপাতালের বাইরে থেকেই দিতিকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলস্ত্য। আর ঠিক তখনই সামনে সামনে চলে আসে গোরা। কিন্তু গোরা বেখেয়ালিতে কিছুই লক্ষ্য করেনা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

