আসছে ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫!’ থাকছে বিরাট চমক! চোখ রাখুন শুধুমাত্র জি বাংলার পর্দায়!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment World) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।
আর ধারাবাহিকের পাশাপাশি বিনোদনের আরেকটা অংশ হলো রিয়েলিটি শো এবং অ্যাওয়ার্ড শো। বিভিন্ন চ্যানেলে তাদের বাৎসরিক অ্যাওয়ার্ড শো হয়ে থাকে বছরের কোন একটা নির্দিষ্ট সময়। যেমন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো ইত্যাদি। এবারে সেরকমই প্রতি বছরের মতন জি বাংলার পর্দায় আসছে সোনার সংসার অ্যাওয়ার্ড শো।
এই অ্যাওয়ার্ড শো গুলিতে উপস্থিত হয়ে থাকে ওই চ্যানেলের যে সমস্ত ধারাবাহিক হয় তার অভিনেতা অভিনেত্রীরা। সমস্ত ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত থাকে ওই বিশেষ দিনে। সেই দিনে মঞ্চে সম্মানিত করা হয় অভিনেতা অভিনেত্রীদের নিজেদের অভিনয়ের জন্য।
প্রতি বছরই এই অ্যাওয়ার্ড শো একটি নির্দিষ্ট দিনেই হয়ে থাকে। এই বছরেও সেরকমই আয়োজন করার প্রস্তুতি চলছে। অ্যাওয়ার্ড শো তে উপস্থিত থাকছে আনন্দী, জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু ধারাবাহিকের সকল সদস্যরা উপস্থিত থাকছেন।
আরও পড়ুনঃ পরনে লুঙ্গি, হাতে ত্রিশূল! সেই নিয়েই চলছে লুঙ্গি ডান্স! ভগবানের নামে ছেলেখেলা! ট্রোলের মুখে বনি!
জি বাংলার পর্দাতে সারা সন্ধ্যা জুড়ে এই অ্যাওয়ার্ড শো দেখানো হয়। তবে চলতি বছর কবে কখন দেখানো হবে সেই নিয়ে এখনো কোনো রকম তথ্য জানা যায়নি। চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

