পরনে লুঙ্গি, হাতে ত্রিশূল! সেই নিয়েই চলছে লুঙ্গি ডান্স! ভগবানের নামে ছেলেখেলা! ট্রোলের মুখে বনি!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। কমার্শিয়াল ছবি দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন বনি। তবে ধীরে ধীরে বর্তমানে বিভিন্ন ধরনের ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে।
অ্যাকশন থ্রিলারের কাহিনি ফুটে উঠবে পরিচালক আতিউল ইসলামের আগামী ছবিতে। গল্পে ফুটে উঠবে ফোকলোর থ্রিলার।ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। এক পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন তিনি। ইতিমধ্যেই পুরুলিয়ার বহু জায়গায় শুটিং সেট তৈরি করে চলছে ছবির কাজ। ঘন জঙ্গলের মধ্যে তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। ছবিতে অপরাজিতাকে দেখা যাবে ‘বড়োমা’র চরিত্রে। অন্যদিকে, বনির চরিত্রের নাম অজিতেশ।
‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেন, এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের। এই গ্রামের ভাল-মন্দ সবকিছু ঠিক হয় গৌরীকা দেবীর কথায়। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেশ। বড়মার কোন সত্যি খুঁজে বের করবে সে?
এবারে সেই ছবির গানের শুটিং এর একটি দৃশ্য নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছে বনিকে। নাচের সময় অভিনেতার হাতে ত্রিশুল ও লুঙ্গি পড়ে নাচতে দেখা যায়। যা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে দর্শক মহলে। এমনিতেই মাঝেমধ্যে ট্রোলের শিকার হয়ে থাকেন বনি। তার মধ্যে আবার বনির এই ধরনের লুক দেখে হেটাসরা তো আরো ট্রোল শুরু করেছে।
আরও পড়ুনঃ অতি চালাকের গলায় দড়ি! ফুলকির বুদ্ধিতে ফের বাজিমাত! নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়ল রিকি! দূর্ধর্ষ আজকের পর্ব
এর আগে নানান কথাবার্তা এবং কাজকর্মের জন্য সোশ্যাল মিডিয়াট ট্রেলের মুখে পড়তে হয় বনিকে। এই প্রথমবার অন্যভাবে একেবারে নতুন রূপে দেখা যাবে অভিনেতাকে। যার জন্য বনির ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কিন্তু অভিনেতার হেটার্সরা এই নিয়ে সমালোচনা শুরু করেছে এবং হাসাহাসিও হচ্ছে দর্শকমহলে।
View this post on Instagram

