টিআরপি ধাক্কায় স্লট বদল! ৭টার সময় হারাল ‘বেশ করেছি প্রেম করেছি’! প্রাইম টাইমে উঠছে ‘কুসুম’! কি অবস্থা পরিণীতার? দেখে নিন আগাম টিআরপি তালিকা!

জি বাংলার অন্দরে ফের বড়সড় পরিবর্তন। গত বছরের ডিসেম্বর মাসে ব্লুজ প্রযোজনায় শুরু হয়েছিল টিনএজ প্রেমের গল্প ‘বেশ করেছি প্রেম করেছি’। শুরুতেই এই ধারাবাহিক নিয়ে নির্মাতাদের প্রত্যাশা ছিল অনেক। নতুন জুটি স্বয়ম ও জুঁইয়ের প্রেমের গল্প দর্শকদের মন জিতবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেই ছবি দেখা গেল না। টিআরপি তালিকায় প্রত্যাশা পূরণ করতে পারেনি এই সিরিয়াল। ফলে মাত্র তিন মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল চ্যানেল কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭টার গুরুত্বপূর্ণ স্লট থেকে সরিয়ে দেওয়া হলো ধারাবাহিকটিকে। একসময় মনে করা হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র পর এই সিরিয়ালই হয়তো সেই জায়গা দখল করবে, কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হল এই টিনএজ প্রেমের গল্প।
আগামী ৯ মার্চ থেকে আর সন্ধ্যা ৭টার স্লটে দেখা যাবে না ‘বেশ করেছি প্রেম করেছি’। এই গুরুত্বপূর্ণ সময়ে এবার জায়গা করে নিচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’। এতদিন এই সিরিয়ালটি সম্প্রচারিত হতো সন্ধ্যা ৬টায়। এবার সেটিকেই তুলে আনা হচ্ছে প্রাইম টাইমে। ধারাবাহিকটির জনপ্রিয়তা এবং দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখেই চ্যানেল এই বড় সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। টিআরপি লড়াইয়ের বাজারে দর্শকদের মন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সফল ধারাবাহিককে আরও শক্ত জায়গায় নিয়ে আসার পরিকল্পনা করেছে চ্যানেল। এখন দেখার প্রাইম টাইমে এসে ‘কুসুম’ কতটা সাফল্য পায়।
অন্যদিকে স্লট হারালেও আপাতত বন্ধ হচ্ছে না ‘বেশ করেছি প্রেম করেছি’। বরং ধারাবাহিকটিকে সরিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টার স্লটে। অর্থাৎ এতদিন যে সময়টিতে ‘কুসুম’ দেখা যেত, সেই সময়েই এবার দেখা যাবে স্বয়ম ও জুঁইয়ের গল্প। তবে এত অল্প সময়ের মধ্যেই এমন স্লট পরিবর্তন অনেক দর্শকের কাছেই বিস্ময়ের। ধারাবাহিকটির অনুরাগীদের একাংশ এই সিদ্ধান্তে হতাশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া সামনে এসেছে। অনেকেই মনে করছেন গল্পে নতুন মোড় এবং আরও আকর্ষণীয় উপস্থাপনা থাকলে সিরিয়ালটি আবারও দর্শকদের মন জয় করতে পারে।
এই রদবদল ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য ধারাবাহিকের দর্শকরাও। বিশেষ করে আর্য অপর্ণা জুটির সিরিয়ালের ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। নেটপাড়ায় অনেকেই দাবি করছেন যে বিভিন্ন ধারাবাহিকের স্লট বদলের কারণে টিআরপি লড়াইয়ে নতুন চাপ তৈরি হচ্ছে। কেউ কেউ মনে করছেন ‘বেশ করেছি প্রেম করেছি’ শুরু হওয়ার পর থেকেই কিছু ধারাবাহিকের রেটিং কমতে শুরু করেছিল। সেই কারণেই আবার স্লট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আলোচনা চলছে। যদিও চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে দর্শকের পছন্দ এবং টিআরপি হিসেব করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ হাসি-কান্নার বিদায়বেলা পার করে নতুন সংসারে মিঠি! সবার অলক্ষ্যে বর্ষার ষ’ড়যন্ত্রের জাল! শুরু হতেই কি শেষ হয়ে যাবে মিঠির সংসার? দুর্ধর্ষ আজকের পর্ব
বাংলা টেলিভিশনের প্রাইম টাইম মানেই এখন তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে সন্ধ্যা ৭টার স্লট মানেই অন্য চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে সরাসরি টক্কর। সেই জায়গায় দর্শক টানতে ব্যর্থ হওয়ায় দ্রুত কৌশল বদল করেছে জি বাংলা। একই সঙ্গে চ্যানেলে নতুন ধারাবাহিক আনার প্রস্তুতিও চলছে। রাহুল মজুমদার ও নবাগতা সম্পূর্ণা রক্ষিত অভিনীত ‘সাত পাকে বাঁধা’ এবং ‘কমলা নিবাস’ ইতিমধ্যেই আলোচনায়। অন্যদিকে শীঘ্রই শেষ হতে চলেছে ‘তুই আমার হিরো’। ফলে আগামী দিনে কোন ধারাবাহিক কোন স্লটে জায়গা পাবে তা নিয়েও দর্শকদের কৌতূহল ক্রমেই বাড়ছে।

