ক্রীড়া মন্ত্রী পদে মনোনীত হলো ফুলকি! রোহিতের অনুপস্থিতিতে ফুলকির কাঁধে বিরাট বড় দায়িত্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে আসছে। প্রতি সপ্তাহে ভালো ফলাফল করে ফুলকি। ধারাবাহিকের দিব্যানী এবং অভিষেক প্রথমবার জুটি বেঁধেছে। তবে প্রথমবার জুটি বেঁধেই দর্শকদের বেশ প্রিয় জুটি হয়ে উঠেছে তারা। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে জমজমাট হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 8 September, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ৮ সেপ্টেম্বর এপিসোড

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রোহিতের শ্রাদ্ধানুষ্ঠানে এসে উপস্থিত হয় অভিরূপ। অভিরূপ যে আসবে সেটা কি আমি ভাবতে পারিনি তাকে দেখে সকলেই অবাক হয়। এদিকে ওই অভিরুপের ছদ্মবেশে রুদ্র তো মনে মনে বেশ খুশি হয়। ফুলকিকে মারতে এসেছিল রুদ্র ঠিকই তবে রোহিত সরে গিয়ে তার রাস্তা অনেকটাই খালি হয়েছে। এদিকে অংশু এবং বাকি পুলিশরা আসে রোহিতের শ্রাদ্ধানুষ্ঠানে এবং অংশু রোহিতের জামা কাপড় ফুলকির হাতে তুলে দেয়। ফুলকি সেই জামা কাপড় রাখতে যায় ঘরে। আবারো ফুলকি কল্পনা করতে থাকে রোহিতের সাথে কথা বলতে থাকে।

তারপরেই হঠাৎ করে ঘরে আসে লাবণ্য। লাবণ্য তো ফুলকিকে এভাবে দেখে নিজেকে অনেক কষ্টে সামলে নেয়। তারপর ফুলকি যখন রোহিতের জামা প্যান্ট আরো অন্যান্য জিনিস বার করছিল তখনই একটি আংটি সেখান থেকে পায়। রোহিতকে যেখানে গুলি করা হয়েছিল সেখান এই আংটি পাওয়া যায়। কিন্তু ফুলকি আর লাবণ্য দুইজনেই ওই আংটি দেখে বুঝতে পারে সেটা রোহিতের আংটি নয়, কারণ রোহিতের হাতের আংটি তারা ভালোমতো চেনে। এরপর লাবণ্য অনেকক্ষণ ধরে ওই আংটিটা দেখার পর জানায় কোথায় সে এই আংটিটা দেখেছে। এই আংটিটা লাবণ্য অভিরূপের হাতে পুজো দিতে যাওয়ার সময় দেখেছে। আর সেটা নিয়েই অভিরূপকে সরাসরি জেরা করতে থাকে ফুলকি। অভিরূপের বাড়িতে লোক পাঠানো হয় তার বাড়িতে একই রকম আংটি আছে কিনা দেখার জন্য আর অভিরূপ রোহিতকে খুন করার সময় কোথায় ছিল জানার জন্য।

আরও পড়ুনঃ সাবেকি পোশাক ছেড়ে এবার বোল্ড লুকে ফুলকি! তাবড় তাবড় নায়িকাদের হার মানিয়ে তাক লাগাচ্ছে এক রত্তি নায়িকা!

কিন্তু রুদ্র তো আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে তাই এত সহজে ধরা পড়েনি। তারপর রুদ্র যখন রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই বাড়িতে এসে হাজির হয় রোহিতের মতনই দেখতে ওই ছেলেটি। যাকে রোহিতের হার্ট দেওয়া হয়েছে। আর সকলেই তাকে দেখে বেশ অবাক হয়, কারণ ফুলকি বাদে আর কেউ জানত না দুজনকে অবিকল এক দেখতে। এরপর ছেলেটি সবাইকে রোহিতের হয়ে গান গেয়ে শোনায়। আর এদিকে বিরোধী দলের নেত্রী এসে ফুলকিকে ক্রীড়া পদে নিয়োগ করেন। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button