রাজমহলে লুকিয়ে রয়ে অদৃশ্য শত্রু! রাখি বন্ধনের শুভ অনুষ্ঠানে ফুলকির হাতে বিরাট বড় প্রমাণ!

দিনে দিনে আরো জনপ্রিয়তা বাড়ছে জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকটির। প্রতিদিনই ধারাবাহিকে নতুন নতুন চমক দর্শকদের ধারাবাহিকটি দেখার প্রতি আরো আকৃষ্ট করে তুলছে। তাইতো প্রতিদিনই ধারাবাহিকের জনপ্রিয়তা একটু একটু করে বাড়ছে। বর্তমানে তো একেবারে জমজমাট হয়েছে ধারাবাহিকটি। চলুন দেখে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, সিকিউরিটি এজেন্সির সমীক ধরা পড়ে যাওয়ার পর সেইখানেই সকলের সামনে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। ফুলকিরা তাকে অনেক করে আটকানোর চেষ্টা করলেও তাকে আটকানো যায় না। সেখানে মৃত্যু হয় তার। আড়াল থেকে সবটাই দাঁড়িয়ে দেখছিল রুদ্র। তারপর সেখানে পুলিশ আসে, পুলিশ নিজের কাজ শুরু করে। অংশু আসার পর ফুলকি সমস্ত ঘটনা খুলে বলে। কিভাবে সুনন্দাকে মারার চেষ্টা করা হয়েছিল কিভাবে একটু হলেই সুনন্দার বড় ক্ষতি হয়ে যেত সবকিছু বলে। অংশু তো শুনে অবাক হয়ে যায়। ফুলকি বলে কোনো এক অদৃশ্য শত্রু তাদের আশেপাশে থেকেই তাদের এই ক্ষতি করছে। অংশ জানায় আগে এই ঘটনা তাদের সামলাতে হবে পরে এই অদৃশ্য শত্রুকে নিয়ে ভাববে।

Abhishek Bose

এদিকে ফুলকি বুঝতে পারে সুনন্দা যখন বাড়ি যাবে তখন তার উপর আবার হামলা হবে। তাই রোহিতের সাথে পরামর্শ করে সুনন্দাকে বাড়ির পেছনদিক থেকে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। রুদ্র আড়ালে গিয়ে ফোন করে জানিয়ে দেয় তিওয়ারিকে। সুনন্দা রাজমহল থেকে বেরিয়ে গিয়েছে রাস্তাতে তার উপরে হামলা করতে হবে। আজকেই তাকে সরিয়ে দিতে হবে রাস্তা থেকে। রুদ্রর কথা মত তার লোকজন সবাই সুনন্দার গাড়ি ঘিরে ধরে মাঝ রাস্তায়। কিন্তু গাড়িতে কোথাও খুঁজে পায় না সুনন্দাকে আসলে সবটাই ফুলকির প্ল্যান।

ফুলকি লাবণ্যকে জানায় তার প্ল্যানের কথা। আসলে ফুলকি বুঝতেই পারছিল সুনন্দার ওপরে আবার আক্রমণ করা হবে। তাই জন্য সুনন্দাকে রাজমহল থেকে বের করে গাড়িতে ওঠানোর পর আবার গাড়ি থেকে নামিয়ে রোহিতের বাইকে করে পাঠিয়ে দেয়। আর খালি গাড়ি যায় শত্রুদের চোখে ধুলো দেওয়ার জন্য। আর এই প্ল্যান এত সহজে শত্রুপক্ষের বোঝার কথাও না। কেউ ধরতেই পারেনি সুনন্দা গাড়িতে না গিয়ে বাইকে যাবে। তাই সুরক্ষিত ভাবে সে নিজের বাড়িতে পৌঁছে যায়।

আরও পড়ুনঃ ধারাবাহিকের জন্য ভুল বোঝাবুঝি মিটলেও নিজের দম্ভে অটুট জিতু! ‘I am the best’ নিজেকে বেস্ট সাজিয়ে ফের ছোট করলেন দিতিপ্রিয়াকে?

এদিকে সুনন্দার উপর আক্রমণ করা হয়েছে এই খবর ইতিমধ্যেই সাংবাদিকদের কাছে পৌঁছে গেছে। তারপর সুনন্দা নিজে এসে বলে তাকে ফুলকি কিভাবে রক্ষা করেছে। এক বার নয় দুই দুই বার তার উপর আক্রমণ হয়েছিল। ফুলকির বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। কিন্তু ফুলকির মনে খটকা হতে থাকে অভিরুপকে নিয়ে। কিন্তু ফুলকি ঠিক করে রাখি পূর্ণিমার দিন ফুলকি যার হাতে রাখি পরাতে পারবে না সেই হলো তাদের অদৃশ্য শত্রু।

Back to top button