ফুলকির প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিলো পারমিতা! রুদ্রর ষ’ড়যন্ত্রে শেষ হয়ে গেল সবকিছু! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। ছোট রাণীর সমস্ত জারিজুরি ফাঁস করে দিয়েছে ফুলকি। ছোট রাণী এখন যাবজ্জীবন কারাদন্ডে সাজা পাচ্ছে। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, তাইজি জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে। আর ফিরে এসে তিওয়ারির সাথে মিলে প্ল্যান করে কিভাবে ফুলকিকে শেষ করা যায়। কারণ ফুলকি তাইজিকে জেলে পাঠিয়েছিল। আর সেটা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। তাই তিনি রুদ্রর সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে চায়। আর ফুলকিকে বিপদে ফেলার জন্য প্ল্যান করতে চায়। এদিকে পারমিতা বিদেশ থেকে ফিরছে।

Zee Bangla Phulki Today's Episode 6 November

অহনার ভিডিও ভাইরাল হওয়ার পর সে অরণ্যর বাড়িতে সোজা চলে এসেছে ফুলকিকে অপমান করতে। ফুলকিকে অহনা অপমান করলে অরণ্য তাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে অহনা ভাবে ফুলকি এবং অরণ্যর মধ্যে অন্য কোন সম্পর্ক রয়েছে তাই জন্য সে থ্রেট দিয়ে চলে যায়। এদিকে সবাই ভাবছে কবে ফুলকিকে কবে অরণ্যর ব্যাপারে বলতে পারবে তাই সকলেই পারমিতার জন্য অপেক্ষা করছে।

ওদিকে তাইজি রুদ্রর সাথে প্ল্যান করার জন্য পৌঁছেছে জেলখানায়। সেখানে বসে রুদ্রকে সমস্ত ঘটনা জানায়। রুদ্র তাইজিকে কথা দেয় আর তিওয়ারিকে বলে দেয় ফুলকিদের উপর নজর রাখতে। সেই মতো কাজ শুরু করে তিওয়ারি। তাইজি বলে ফুলকিকে তিনি কোনভাবেই শান্তিতে থাকতে দেবে না। ফুলকির শেষ দেখে তবে সে ছাড়বে। তাইজিকে জেলে পাঠিয়েছে ফুলকি তাকে শাস্তি তো পেতেই হবে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ফের গুরুতর অসুস্থ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু! ফের এক দীর্ঘ বিরতির ঘোষণা করলেন অভিনেত্রী! কি হয়েছে মিঠাইয়ের?

ওদিকে সবাই মিলে পারমিতাকে বাড়ি নিয়ে আসছে। আর এতদিন পর সবাইকে দেখে পারমিতা তো খুবই খুশি। ফুলকি যে নিজেকে শক্ত ভাবে ধরে রেখেছে এত ঘটনার পরেও সেটা দেখে পারমিতা ভীষণ খুশি। আসলে তার অনুপস্থিতিতেই সমস্ত ঘটনা ঘটে গেছে। তাই পারমিতা ফুলকিকে কথা দেয় তার সন্তানকে দেখে রাখার। এদিকে লাবণ্য পারমিতাকে বলে ফুলকি আর অরণ্যর কথা। পারমিতাও রাজি হয়ে যায়। কিন্তু ফুলকির জন্য বড় মৃত ফাঁদ পেতে রেখেছিল রুদ্র। বোম দিয়ে ফুলকিকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই বোমার বিস্ফোরণে মৃত্যু হয় পারমিতার। ফুলকিরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button