পুজোর ভোগেই রয়েছে ফুলকির মৃ’ত্যু বাণ! ছোট রাজকুমারের ফাঁদে পা দিল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকে সবসময় প্রথম পাঁচে দেখা যায়। ধারাবাহিকটিতে প্রতিদিনই টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়। বর্তমানে প্রতিটি এপিসোডেই বেশ জমজমাট হয়ে উঠেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অরণ্য ফুলকির এতো খেয়াল রাখছে সেই নিয়ে সকলে প্রশংসা করছে অরণ্যর যেটা ফুলকি একেবারে পছন্দ করছে না। ফুলকি ভাবছে অরণ্য রোহিতের জায়গা নিচ্ছে। সকলেই তাকে রোহিতের জায়গায় বসাতে চাইছে। কিন্তু অরণ্যকে হাজারটা কথা শোনানোর পরে অরণ্য ঠিক ফুলকির খেয়াল রাখছে, যত্ন করছে। পরের দিন অষ্টমীর অঞ্জলির জন্য অরণ্য ফুলকিকে একটা লাল রঙের শাড়ি এনে দেয়। যেটা দেখে ফুলকি একেবারে তেল বেগুনে জ্বলে ওঠে। কিন্তু অরণ্য সমস্ত খোঁজখবর নিয়ে রেখেছে রোহিতের লাল রং প্রিয় ছিল তাই ফুলকির জন্য এই শাড়ি এনে দিয়েছে সে। এদিকে ফুলকি অরণ্যর কথা রাখতে পুজোতে সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠে। কিন্তু ছোট রাণী কিছুতেই সহ্য করতে পারছে না। ফুলকিকে পূজার মধ্যে শেষ করে দেওয়ার প্ল্যান করছেন তিনি।

এদিকে অরণ্য রোহিত ফুলকির পুরনো ভিডিও দেখিয়ে ফুলকির পুরনো দিনগুলো আবার মনে করিয়ে দেয়। রোহিত চাইতো ফুলকি প্রতি বছর অষ্টমীতে লাল শাড়ি পরিয়ে অঞ্জলি দিক। তাই জন্য নিজের হাতে পছন্দ করে ফুলকির জন্য লাল শাড়ি কিনে এনেছে। ফুলকি ওই ভিডিও দেখে অরণ্যর উপর আর রাগ করে থাকতে পারে না। তখন ফুলকি নিজেই বলে সে অরণ্যর দেওয়া এই শাড়িটা পড়বে কিন্তু আজ নয় যেদিন সে রোহিতের চোখে চোখ রাখতে পারবে রুদ্রকে ধরে শাস্তি দিতে পারবে সেই দিন। আর যেহেতু অরণ্য চাইছে ফুলকি অঞ্জলি দিতে যাক তাই ফুলকি অরণ্যর কথাতে অঞ্জলি দিতে যাবে।
এরপর সকলকে অবাক করে দিয়ে ফুলকি অঞ্জলি দিতে আসে। লাবণ্য, পিয়াল সকলেই বুঝতে পারে অরণ্য এই ম্যাজিকটা করেছে। আসলে অরণ্যর সামনাসামনি থাকলে ফুলকি যে ভালো থাকে সেটা লক্ষ্য করেছে লাবণ্যরা। কিন্তু এ কথা ফুলকিকে বলার উপায় নেই। ফুলকি শুনলে তো আর রক্ষা নেই কারোর। অরণ্যকে যত ধন্যবাদ দেওয়া হবে ততই যেন কম। এরপরে অঞ্জলি পুজো শুরু হয়, এক এক করে সকলেই মায়ের পায়ে নিজেদের প্রার্থনা সমর্পণ করে। ফুলকি ভগবানের কাছে রুদ্রর শাস্তির জন্য প্রার্থনা করে।
আরও পড়ুনঃ ‘ভুয়ো খবরে কান দেবেন না, আদৃত বা আমার কাছে এই ধরনের কোন খবর নেই…’- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর শ্বেতা ভট্টাচার্য
তারপরেই নাচে গানে মেতে ওঠে গোটা রাজমহল। সকলেই হৈ হৈ করে অষ্টমীর সন্ধ্যা উপভোগ করে। ফুলকি নিজের হাতে সন্ধ্যা আরতি করে। ছোটরাণী তো এসব দেখে একেবারে জ্বলতে থাকেন। কিছুতেই ফুলকিকে শান্তিতে থাকতে দেবে না সেই কথা দেন। এরপরেই ছোট রাজকুমার ফুলকিকে মারার জন্য মায়ের ভোগের মধ্যে বিষ মিশিয়ে দেয়। আর সেই ভোগ নিজের অজান্তেই মুখে দেয় ফুলকি। এবারে দেখার অপেক্ষা রাজকুমারের চক্রান্ত থেকে ফুলকির প্রাণনাশ হয় নাকি ভগবানের আশীর্বাদে রক্ষা পায় ফুলকি।

