ফুলকির বিরুদ্ধে গভীর ষ’ড়যন্ত্র! ফের হাত মেলালো দুই শয়তান! তাইজি-রুদ্রর কো’প থেকে কিভাবে বাঁচবে ফুলকি? দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শক মহলে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। প্রথম দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের ভীষণ পছন্দের। ধারাবাহিকের গল্পে থাকে নিত্য নতুন টুইস্ট এবং চমক। যেমন বর্তমানে এপিসোডগুলি হচ্ছে দারুণ জমজমাট। তাইতো দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির সামনে বসে পড়ে এই ধারাবাহিক দেখার জন্য।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন করে অহনা অরণ্যর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। অহনা তো বুঝতেই পারে না কিভাবে অরণ্যর গলা এত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তারপর বাধ্য হয়ে অহনাকে আবারো পরীক্ষা দিতে হয়। কিন্তু অরণ্যর সামনে হারতে হয় শেষপর্যন্ত। প্রতিযোগিতা শেষে ফুলকিকে মঞ্চে ডেকে ধন্যবাদ জানায় অরণ্য। আর ফুলকি শেষে অহনাকে সাবধান করে দেয়। আর অরণ্যকেও সব সত্যি জানিয়ে দেয়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 5 November, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ৫ নভেম্বর এপিসোড

অহনা সম্পর্কে এতটা খারাপ ধারণা করেনি অরণ্য। অহনা যে এত বাড়াবাড়ি করতে পারে অরণ্যর এভাবে ক্ষতি করতে পারে সেটা অরণ্য বুঝতেই পারেনি। আসলে অহনাকে সে কখনো এতটা ভয়ংকর ভাবে দেখেনি। পায়েল অরণ্যকে সবটা বলে যে ওই পাতার রস খেলে কি হতে পারে। এরপর ফুলকি অরণ্যর মনে রাগ তৈরি করে যাতে অরণ্য নিজের প্রতি হওয়া অন্যায়ের জবাব চাইতে পারে অহনার কাছে। ফুলকির কথা শুনে অরণ্যর বেশ রাগ হয় তাই অহনার কাছে জবাব চাওয়ার জন্য ছুটে যায়।

ওদিকে সাংবাদিকদের সামনে অহনা সাক্ষাৎকারে বলছে অরণ্য তার খুব ভালো বন্ধু ছিল একসময় তাদের একটা সম্পর্ক ছিল। এই কম্পিটিশনের মধ্যে দিয়ে সেই সম্পর্ক আরো গভীর হয়ে যায়। সে অরণ্যর সাফল্যে ভীষণ খুশি। আর দূর থেকে দাঁড়িয়ে ফুলকি তো, তার মুখ ভেঙ্গে দিতে চায়। কিন্তু সাংবাদিকরা ছিল বলে ফুলকি কিছু বলতে পারেনা। এরপরে ফুলকি একেবারে তেড়ে আসে সরাসরি প্রশ্ন করে অহনা সত্যি অরণ্যর ভালো চায় নাকি। এইসব শুনে অহনা এমন একটা মুখ চোখ করে যেন সে কিছুই জানে না। এদিকে অহনা অরণ্য এবং ফুলকির মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। অরণ্য সরাসরি বলে তার ষড়যন্ত্রের কথা। কিভাবে অরণ্যর সাথে অন্যায় করে করেছে অহনা। আর এই সমস্ত কিছু আড়াল থেকে একজন সাংবাদিক ভিডিও করে নিচ্ছিল এটা কেউই বুঝতে পারেনি।

আরও পড়ুনঃ বোনকে বাঁচাতে গিয়ে নিজেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়ল নিশা! সম্পর্কের জটিলতায় চিরতরে ফেঁসে গেল উজি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ওদিকে আবার তাইজি জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে। আর ফিরে এসে তিওয়ারির সাথে মিলে প্ল্যান করে কিভাবে ফুলকিকে শেষ করা যায়। কারণ ফুলকি তাইজিকে জেলে পাঠিয়েছিল। আর সেটা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। তাই তিনি রুদ্রর সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে চায়। আর ফুলকিকে বিপদে ফেলার জন্য প্ল্যান করতে চায়। এদিকে পারমিতা বিদেশ থেকে ফিরছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button