বড় রানীর সামনে খুলে গেলো ছোটো রানীর মুখোশ! নিজের জন্ম রহস্যের খুব কাছাকাছি ফুলকি! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় স্বাগতা বলে বড় রাজার মৃতদেহ যেখানে সৎকার করা হয়েছিল সেখানে গেলে হয়তো কোন তথ্য পাওয়া যাবে। তাই রোহিত ফুলকি সময়নস্ট না করে সেখানে গিয়ে একজন ডোমের দেখা পায়। যে ৩০ বছর ধরে সেখানকার সমস্ত দেহ সৎকার করেছে। ফুলকি রোহিত চব্বিশ বছর আগের ঘটনা জানতে চাইলে তিনি বলেন এত বছর আগের ঘটনা তিনি কিছুই মনে করতে পারবেন না। কিন্তু যখন বড় রাজার মৃত্যুর কথা বলে তখনই তিনি চমকে ওঠে। তিনি ফুলকি এবং রোহিতকে কিছুই বলতে চায় না।

এরপরে রোহিত আরও কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করতে বলে। তারপর ওই ডোম জানায় ২৪ বছর আগেই যেই মৃতদেহ নিয়ে আসা হয়েছিল সৎকার করার জন্য সেটা বড় রাজার দেহ ছিল না। কারণ বড় রাজা ছিল লম্বা চওড়া মানুষ। তাকে চিনতে ভুল করবেন না কেউ। আর এই কথাটা জানার পরপরই রুদ্র ফুলকি আর রোহিতকে বিষাক্ত তীর ছুড়ে আঘাত করে। বিষাক্ত তীরের আঘাতে ফুলকি রোহিত দুজনই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে ওই ডোম তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু রুদ্র সামনে এসে তাকে ভয় দেখিয়ে ফুলকি এবং রোহিতের জন্য চিতা সাজাতে বলে।
আরও পড়ুনঃ যুদ্ধের মাঝে ব্যারিকেট ভেঙে প্রেমে আবদ্ধ পারুল রায়ান! অবশেষে হল ভালোবাসার জয়! পারুলকে মনের কথা জানিয়ে দিলো রায়ান!
অন্যদিকে রাণীমা নৃসিংহ দেবের কাছে পুজো দিচ্ছে অবশেষে ফুলকিকে মেরে ফেলবে রুদ্র সেইজন্য। রুদ্রর নির্দেশে ওই ডোম ফুলকি এবং রোহিতের চিতা সাজিয়ে তোলে। নিজেই ফুলকি এবং রোহিতের চিতায় আগুন ধরিয়ে দেয়। রোহিত এবং ফুলকির চিতায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। একদিকে রুদ্র মা কালীর কাছে পুজো দিতে থাকে অবশেষে নিজের দুই শত্রুকে শেষ করতে পারছে তার জন্য। কিন্তু ভগবানের অসীম কৃপা ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামে এবং চিতার আগুন নিভে যায়। আর ফুলকি এবং রোহিতের জ্ঞানও ফিরে আসে।
রুদ্র আবার যেইনা আগুন ধরাতে যাবে অমনি চিতা থেকে উঠে আসে দুজনে। রুদ্রকে প্রথমেই চেপে ধরে দুজন, কিন্তু রুদ্র হাত ফসকে পালিয়ে যায়। তারপর ফুলকি মুভি ফসকে চলে যায়। তারপর ফুলকি সোজা যায় রাজমহলের ছোট রাণীর কাছে। ফুলকি এবং রোহিত বেঁচে আছে দেখে, ছোট রানী তো অবাক হয়ে যায় বিশ্বাসই করতে পারে না নিজের চোখকে। আর ফুলকি এবারে সরাসরি ছোট রানীকে চেপে ধরে। ছোট রানী তো প্রথমে কিছুতেই স্বীকার করতে চায় না। এর পরে ফুলকি সরাসরি বড় রানীর ঘরে গিয়ে তাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। এটাও বলে বড় রাজার দেহ নাকি সেদিন পোড়ানোই হয়নি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

