শেষ মুহূর্তে এসে বাজিমাত করলো অরণ্য! ফুলকির জন্যই সে জিতে নিল সেরার শিরোপা! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) দর্শকেরা ফুলকি (Phulki) ধারাবাহিকের একটি এপিসোডও মিস করছে না। কারণ ইতিমধ্যেই প্রতিটি পর্ব জমজমাট উঠেছে ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকমহলে প্রথম দিন থেকেই আলোড়ন ফেলেছে। দিনে দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে টিআরপি রেটিং।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি অরণ্যর সঙ্গে যায় মন্দিরে পূজা দিতে। সেখানে অরণ্যর নাম পূজা দেয়। তারপরে পারমিতার নামেও পূজা দেয়। কিন্তু পূজা দেওয়ার সময় তার ডান চোখের পাতা কেঁপে ওঠে তাই জন্য ফুলকি অংশুকে ফোন করে সঙ্গে সঙ্গে পারমিতার খোঁজ নেয়। অংশু জানায় পারমিতা খুব তাড়াতাড়ি চলে আসবে চিন্তার কোন কারণ নেই। তাই ফুলকি নিশ্চিন্ত হয়।

ওদিকে পরের দিন কম্পিটিশনে যাওয়ার আগে ফুলকি নিজের হাতে কাড়া বানিয়ে দেয় যাতে অরণ্যর গলা ভালো থাকে। ফুলকি যে এভাবে অরণ্যর জন্য কিছু বানিয়ে দেবে সেটা বিশ্বাসই করতে পারছে না অরণ্য। ফুলকি বারবার অরণ্যকে বোঝাতে থাকে অহনা ইচ্ছে করে তার মন সংযোগ নষ্ট করার চেষ্টা করছে। অরণ্যকে অল দ্যা বেস্ট মেসেজ করে তাকে দুর্বল করে দিতে চাইছে। কিন্তু অরণ্য ফুলকিকে কথা দিয়েছে সে কোনোভাবেই আর দুর্বল হবে না।
কিন্তু ওদিকে অরণ্যর প্রাক্তন অহনা ঠিক করে ফেলেছে অরণ্যকে কিছুতেই ফাইনালে জিততে দেবে না। পরদিন সবাই চলে যায় প্রতিযোগিতার জায়গায়। অরণ্য নিজের জিনিসপত্র ফুলকির দেওয়া কাড়া রেখে যায় রেডি হয়ে নিতে। আর সেই সুযোগেই ওখানে আসে অহনা। আর সে এসে চুপিচুপি অরণ্যর বোতলের সাথে অন্য একটি বোতল অদলবদল করে দেয়। অরণ্য যাতে গান গাইতে না পারে তার জন্য ওই বোতলে বিষাক্ত কিছু মিশিয়ে দেয় অহনা।
আরও পড়ুনঃ ভেনিসে গিয়ে খুঁজে পেলেন মনের মানুষ! প্রথমবার বিদেশি প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র!
তারপর তো শুরু হয়ে যায় প্রতিযোগিতা। অহনা তো অসাধারণ গান করে তাক লাগিয়ে দেয় সবাইকে। এরপর আসে অরণ্যর পালা। অরণ্য স্টেজে এসে যেইমাত্র গান শুরু করবে তখনই তার গলার স্বর আটকে যায়। অনেক চেষ্টা করে সে কিন্তু কোন ভাবেই তার গলার স্বর বেরোয় না। আর সকলেই তো অরণ্যকে দেখে চিন্তায় পড়ে যায়। বিচারকের কাছে কিছুটা সময় চেয়ে নেয় হয় অরণ্যর জন্য। আর তখনই পিয়ালের বউ পায়েল বলে অহনার ঘরের সামনে এক না বিষাক্ত পাতা পড়ে থাকতে দেখেছে। এবারে তো ফুলকির সন্দেহ শুরু হয়। এদিকে যখন বিজয়ী হিসেবে অহনার নাম ঘোষণা করা হবে ঠিক তখনই অরণ্য গান গেয়ে ওঠে। আর সকলেই অবাক হয়ে যায়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

